ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৬ আগস্ট ২০২৬ ১১ ভাদ্র ১৪৩৩
ডিবি পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ দু’জন আটক
ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: Tuesday, 5 December, 2023, 11:37 PM

ডিবি পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ দু’জন আটক

ডিবি পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ দু’জন আটক

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে ১৭৪ গ্রাম হেরোইন ও ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই পলশা এলাকার সম্রাটের সহধর্মিণী হালিমা (৪৫) ও শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের লক্ষীপুর বোগলাউড়ি এলাকার শ্রী বিশু রবিদাসের ছেলে শ্রী প্রেম কুমার দাস (৩৭)।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পিপিএম এর সার্বিক নির্দেশক্রমে ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব মো. বাবুল উদ্দীন সরদারের তত্ত্বাবধানে মাদকবিরোধী পৃথক দু'টি অভিযান পরিচালনা করে।

জানাগেছে, রবিবার (৩ ডিসেম্বর) রোববার বিকেল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই আসগর আলীর নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স শহরের শান্তিমোড় থেকে হালিমা কে ১৭৪ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
অপরদিকে একই দিন অন্য আরেকটি দল সন্ধ্যা ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফয়সাল হাসানের নের্তৃত্বে ডিবি পুলিশের সঙ্গীয় ফোর্স প্রেম কুমারকে ৬০০ পিস ইয়াবাসহ শিবগঞ্জের বোগলাউড়ি বাজার থেকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উভয়ই মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে উভয় ঘটনায় সংশ্লীষ্ট থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status