|
আওয়ামী লীগের হেভিওয়েট ৯ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
নতুন সময় প্রতিবেদক
|
![]() আওয়ামী লীগের হেভিওয়েট ৯ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল সোমবার (৪ ডিসেম্বর) রাত ৭টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই করে তাদের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন। মনোনয়নপত্র বাতিল হওয়া আওয়ামী লীগের হেভিওয়েট এসব প্রার্থী হচ্ছেন- কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের বিপরীতে শক্ত প্রতিদ্বন্দ্বী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ব্যারিস্টার নাঈম হাসানের মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়নপত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর গরমিল থাকার কারণে তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়। একই আসনে আরেক স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন আকন্দেরও ১ শতাংশ ভোটারের স্বাক্ষর গরমিল থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়। কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ। কিন্তু যাচাই-বাছাইয়ে হলফনামায় শনাক্তকারীর নাম না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে আওয়ামী লীগের হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে রিটার্নের সত্যায়িত কপি সংযুক্ত না করায় তার মনোনয়নপত্র স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা। আরেক হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী শেখ রাসেল পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ডা. ফেরদৌস আহমেদ খন্দকারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে আরও এক হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ জাহেরের মনোনয়ন। কুমিল্লা-৭ (চান্দিনা): হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী চান্দিনা উপজেলার আওয়ামীলীগের সভাপতি মুনতাকিম আশরাফের মনোনয়নপত্রে তথ্য গোপন ও হলফনামা গরমিল থাকায় তার মনোনয়নটিসহ ৪ জনের বাতিল । আসনে চান্দিনা সংসদ সদস্য প্রাণ গোপালসহ ০৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়। কুমিল্লা - ১১ ( চৌদ্দগ্রাম ): আসনের হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপÑকমিটির সদস্য তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিমের নির্বাচনী হলফনামা তথ্য গোপন ও শতকরা ১% ভোটার তালিকা গড়মিল থাকায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়। সাবেক রেলমন্ত্রী ও দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি ও স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিজানসহ ০৫ জনের মনোনয়নপত্রটি বৈধ ঘোষনা করা হয়। মনোনয়ন বাতিল হওয়া হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী অভিযোগ করে বলেন, সামান্য কিছু ত্রুটি থাকার কারণে আমাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, উনি (জেলা প্রশাসক) চাইলে সংশোধন করা সুযোগ দিতে পারবেন। আমরা রিটার্নিং কর্মকর্তার রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনার ও উচ্চ আদালতে আবেদন করব। রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান জানান, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা চাইলে এ বিষয় নির্বাচন কমিশনার কাছে আপিল করতে পারবেন। আমরা তাদেরকে হলফনামায় তথ্য না থাকা ও গোপন করাসহ নানা কারণে বাতিল ঘোষণা করেছি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
