ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩
প্রতিবন্ধীদের নিয়ে কুড়িগ্রামে উদ্দীপনের আলোচনা সভা-সমাবেশ অনুষ্ঠিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Tuesday, 5 December, 2023, 12:21 AM

প্রতিবন্ধীদের নিয়ে কুড়িগ্রামে উদ্দীপনের আলোচনা সভা-সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবন্ধীদের নিয়ে কুড়িগ্রামে উদ্দীপনের আলোচনা সভা-সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রামে এনজিও প্রতিষ্ঠান উদ্দীপন- এর আঞ্চলিক রংপুর জোন অফিসে গতকাল ৩ ডিসেম্বর বিকালে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল হাসান, বিশেষ অতিথি সমাজ সেবা অফিসার এসএম হাবিবুর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রব রাজু, কুড়িগ্রাম পৌরসভার কাউন্সিলর তাইজুল ইসলাম উপস্থিত ছিলেন।

উদ্দীপন’র রংপুর জোন’র জোনাল ব্যবস্থাপক মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে এবং উদ্দীপন’র রংপুর জোন’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ আব্দুল আজিজ এর সঞ্চালনায় জাতীয় প্রতিবন্ধী দিবসের আলোচনা সভা শেষে বাদ্যবাদক রফিকুল ইসলাম পটকা’র নির্দেশনায় স্থানীয় সংগীত শিল্পিরা গান পরিবশেন করে। এসময় স্থানীয় অন্ধ প্রতিবন্ধী কণ্ঠশিল্পি কান্দুরা রায়, শিশু শিল্পি ঝিনুক ও স্মৃতির কণ্ঠে পরিবেশিত গান উপস্থিত দর্শক শ্রোতাদের মুগ্ধ করে।

সমাবেশে উপস্থিত প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ, কম্বল বিতরণ ও যাতায়াত বাবদ সম্মানি প্রদান করা হয়।
উল্লেখ্য যে,প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করবে এসডিজি অর্জন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩২তম আন্তর্জাতিক ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২৩/ উপলক্ষ্যে উদ্দীপন’র প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় উক্ত আলোচনাসভা,সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status