|
নির্বাচন অফিস লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ দুইদিনে ৫ যুবদল কর্মী গ্রেপ্তার
ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ
|
![]() নির্বাচন অফিস লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ দুইদিনে ৫ যুবদল কর্মী গ্রেপ্তার গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলীনগর মহল্লার তুফান আলী, মাঝপাড়ার আলী হোসেন, মসজিদপারার শাহাবুদ্দিন, হুজরাপুর এলাকার ফিরোজ, এদিকে বৃহস্পতিবার সকালে বেলেপুকুর এলাকা থেকে রুমনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে জেলা শহরের আদালত সংলগ্ন জেলা নির্বাচন অফিসের পেছনের দেয়ালে দুটি ককটেল বিস্ফোরণ হয়। নির্বাচন অফিসের সীমানা প্রাচীরে দুটি অংশে ককটেল দুটির বিস্ফোরণ ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। রাতের অন্ধকারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ঘটনার পর জেলা নির্বাচন অফিসের স্টোর কিপার মো. হাসনাত আলী বাদী হয়ে থানায় মামলা করেন। এজাহারে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারিদের আসামি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজন যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তপূর্বক জরিত সকলকে আইনের আওতায় আনা হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
