|
কুড়িগ্রামে পিতা- মাতার অভিযোগে মাদকাসক্ত পুত্রকে কারাগারে প্রেরণ
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে পিতা- মাতার অভিযোগে মাদকাসক্ত পুত্রকে কারাগারে প্রেরণ ফুলবাড়ী থানার পুলিশ সুত্রে জানা যায়, মাদকাসক্ত ছেলে মোস্তাফিজার রহমান প্রতিদিন নেশার টাকার জন্য তার পিতা- মাতা ও পরিবারের অন্যান্যদের বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করতো। নেশার টাকা না পেলে সে প্রায় সময় তার পিতা- মাতা এমনকি পরিবারের অন্যান্যদের মারপিট করতো। অনেক সময় ঘরের হাড়ি পাতিল ও আসবাবপত্র ভাংচুর করতো। ঘটনার দিন সকালে মাদকাসক্ত পুত্র নেশার টাকার জন্য স্বাভাবসূলভ পিতা মাতা ও পরিবারের অন্যান্যদের কাছে টাকা দাবী করে না পেয়ে ভাংচুর শুরু করে। পুত্রের এমন তান্ডব দেখে শেষ পর্যন্ত পরিবারের লোকজন ফুলবাড়ী থানায় খবর দেন। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পিতা- মাতা সহ পরিবারের লোকজন মাদকাসক্ত মোস্তাফিজুর রহমানকে পুলিশে সোর্পদ করে। পিতা আব্দুর রহমান ও মাতা আনজুয়ারা বেগমের মারপিট ও ভাংচুরের অভিযোগের প্রেক্ষীতে ফুলবাড়ী থানার পুলিশ মাদকাসক্ত মোস্তাফিজুর রহমানকে ওই দিন দুপুরে আদালতে পাঠালে আদালত কারাগারে প্রেরণ করে। পিতা আব্দুর রহমান ও মাতা আনজুয়ারা বেগম বলেন, নেশাগ্রস্ত পুত্রের অত্যাচার এমন এক পর্যায়ে পৌঁছে গেছে শেষ পর্যন্ত পুলিশে সোপর্দ করতে বাধ্য হলাম। ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, মাদকাসক্ত ছেলে মোস্তাফিজুরের বিরুদ্ধে মা বাদী হয়ে মামলা দায়ের করে এবং বুধবার দুপুরে মাদকাসক্ত মোস্তাফিজুরকে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
