|
মনোনয়নপত্র জমা দিয়ে বললেন
বাগমারাকে রক্তাক্ত করার সুযোগ দেয়া হবে না: এমপি এনামুল হক
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারাকে রক্তাক্ত করার সুযোগ দেয়া হবে না: এমপি এনামুল হক আমি বাগমারাবাসীর পাশে আছি। বাগমারাবাসীর ভালোবাসায় আমি অভিভুত। ভোটের মাঠে কারো রক্তচক্ষুকে ভয় পাবেন না। কেউ আপনাদের ক্ষতি করতে পারবে না। বাগমারার মাটিকে কোন সন্ত্রাসী ক্যাডার বাহিনীর কাছে ছেড়ে দেয়া যাবে না। আর কোন মানুষকে আতঙ্কের কবলে ঠেলে দিতে চাই না। বৃহস্পতিবার দুপুর ১২টার উপজেলা সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল শেষে ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে উপজেলার আপামর জনগণের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, কাউন্সিলর হাচেন আলী, এনাগ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোসলেহ উদ্দিন, জিএম আইটি মানিকুজ্জামান খাঁন, এজিএম আসিফ রহমান প্রমুখ। উল্লেখ, আওয়ামীলীগ সরকার দেশের উন্নয়নে যে ভাবে কাজ করে চলেছেন তা আগের কোন সরকার করেননি। ২০০৮ সালের নির্বাচনে ইঞ্জিনিয়ার এনামুল হকের হাত ধরে বাগমারা আসনটি ফিরে পায় আওয়ামী লীগ। সেই থেকে আওয়ামী লীগের কব্জায় আছে আসনটি। টানা চতুর্থ বারের মতো এই আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে প্রস্তুত উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ২০০৮ সাল থেকে বাগমারার প্রত্যন্ত অঞ্চলসহ সকল জায়গায় আশানুরুপ উন্নয়ন সংগঠিত করেছেন আওয়ামী লীগ সরকার। সেই উন্নয়নকে পুজি করে এবারও স্বতস্ত্র প্রাথী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তিন বারের সফল সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। মনোনয়নপত্র জমা দিয়ে ইঞ্জিনিয়ার এনামুল হক সাংবাদিকদের বলেছেন, আমি নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার উন্নয়নের পাশাপাশি জনগণের কাজ করেছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থ বারের মতো জনগণকে সাথে নির্বাচন করবো। ভোটার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে এলাকার যেটুকু অবশিষ্ট কাজ আছে তা সম্পন্ন করতে পারবো। চতুর্থ বারের মতো মনোনয়নপত্র জমা দেয়ায় আগে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বাগমারা উপজেলার হাজার হাজার মানুষ নিয়ে দোয়া করেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
