|
ইউনিভার্সিটি অফ স্কলারসে শেষ হল মাসব্যাপী ‘স্পোর্টস রিপোর্টিং’ ওয়ার্কশপ
নতুন সময় প্রতিবেদক
|
![]() ইউনিভার্সিটি অফ স্কলারসে শেষ হল মাসব্যাপী ‘স্পোর্টস রিপোর্টিং’ ওয়ার্কশপ ক্রীড়া সাংবাদিকতায় নতুন প্রতিভা তুলে আনতে এই ওয়ার্কশপটি আয়োজন করে গেমপ্লে লিমিটেড। তাদের সাথে ফ্যাসিলিটি পার্টনার হিসেবে যুক্ত হয় ইউনিভার্সিটি অফ স্কলার। গত ১১ আগস্ট থেকে শুরু করে প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার ওয়ার্কশপের ক্লাস অনুষ্ঠিত হয়। এক মাসে মোট ৮ দিনে ১৬টি ক্লাস নেন দেশবরেণ্য ক্রীড়া সাংবাদিকরা। এতে খেলার রিপোর্ট, উপস্থাপনার কলাকৌশল ও ধারাভাষ্য বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেয়ার পাশাপাশি নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন প্রশিক্ষকরা। গত এক মাসে বিভিন্ন সময়ে এই কর্মশালায় প্রশিক্ষণ দিয়েছেন - ফয়সাল তিতুমীর, রিয়াসাদ আজিম, সৈয়দ আবিদ হোসাইন সামি, এম এম কায়সার, আরিফুল ইসলাম, মীর রায়হান মাসুদ, কাজী সাবির, কাজী শহীদুল আলমসহ সফল সব ক্রীড়া সাংবাদিক ও উপস্থাপক। শেষদিনে সার্টিফিকেট বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাছরাঙা টেলিভিশনের ক্রিকেট করেসপন্ডেন্ট জাহিদ চৌধুরী ও ইউনিভার্সিটি অফ স্কলারসের সিসিও এবং বিওটি সদস্য আব্দুল হাসিব সিদ্দিক, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন হেড ও সহকারী অধ্যাপক এইচ এম আতিফ ওয়াফিক, এবং এডমিশন এন্ড অ্যাডমিনের সহকারী পরিচালক অভিষেক রেজা প্রমিজ। সমাপনীতে নিজের বক্তব্যে ইউনিভার্সিটি অফ স্কলারসের প্রতি কৃতজ্ঞতা জানান গেমপ্লের অন্যতম কর্ণধার ফয়সাল তিতুমীর।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আর্জেন্টিনার আক্রমণ নাকি স্পেনের রক্ষণ, জয় হবে কার?
স্মার্টফোন বিস্ফোরণ: তদন্ত, দোষীদের শাস্তি ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ চায় গ্রাহক অ্যাসোসিয়েশন
সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল শিক্ষিকার পরিবারের দায়িত্ব নিলেন বিজিবি
বাগমারায় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, ৬ পরীক্ষার্থীসহ ৭ জন আহত
