|
পেলেকে টপকে নেইমারের ইতিহাস
নতুন সময় ডেস্ক
|
![]() পেলেকে টপকে নেইমারের ইতিহাস ব্রাজিলের জার্সি গায়ে বর্তমানে নেইমারের গোলসংখ্যা ৭৮। ইতিহাসের পাতায় নাম নেইমার লেখাতে পারতেন ম্যাচের শুরুতেই। পেনাল্টি শ্যুট আউট থেকে গোল করে পেলেকে টপকে যাওয়ার সুযোগ নেইমার পেয়েছিলেন ম্যাচের ১৭তম মিনিটেই। কিন্তু পেনাল্টিতে দক্ষ এই ফুটবলার বলিভিয়ার বিপক্ষে যেই শটটি নিলেন সেটি দেখে রীতিমতো ভিমড়ি খাওয়া লাগবে। দেখেশুনে শটটি নেইমার নিয়েছিলেন গোলরক্ষকের বরাবর। যেন তাকে অনুশীলন করাচ্ছিলেন গোল ঠেকানোর। সেই শট ঠেকিয়ে দিয়ে বলিভিয়ার গোলরক্ষক নেইমারের রেকর্ডবুকে নাম তোলার অপেক্ষাটা করেন দীর্ঘায়িত। কিন্তু ম্যাচের ৬১তম মিনিটে সুযোগ হাতছাড়া করেননি ব্রাজিলিয়ান এই তারকা। ডিবক্সের ভেতর জটলার মধ্যে রদ্রিগোর পা হয়ে বল আসে নেইমারের সামনে। সেখান থেকে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেওয়ার পাশাপাশি পেলেকে টপকে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের নাম তোলেন রেকর্ডবুকে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাঙামাটিতে সাংবাদিকদের এআই, ফ্যাক্ট চেকিং ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ শুরু
পাইকগাছায় গোপন রোগের অশ্লীলতা প্রচারণার সংবাদ প্রকাশ: নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি প্রকাশ
তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ
গাজীপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যা: লুট হওয়া স্বর্ণালংকার ও রক্তমাখা চাকুসহ গ্রেপ্তার ২
