|
সিঙ্গাপুরে শীর্ষ ধনীর তালিকায় হু হু করে এগোচ্ছে সামিটের আজিজ খান
নতুন সময় ডেস্ক
|
![]() সিঙ্গাপুরে শীর্ষ ধনীর তালিকায় হু হু করে এগোচ্ছে সামিটের আজিজ খান প্রকাশিত তালিকায় দেখা যায়, আজিজ খানের মোট সম্পদের পরিমাণ ১১২ কোটি ডলার। এর আগে গত বছর ফোর্বসের তালিকায় আজিজ খানের অবস্থান ছিল ৪২ নম্বরে। সে সময় তার সম্পদের পরিমাণ ছিল ১০০ কোটি মার্কিন ডলার। এবার আজিজ খান তালিকায় এক ধাপ এগোনোর পাশাপাশি সম্পদ বেড়েছে ১২ কোটি ডলার। এ ছাড়া এবার ‘ফোর্বস’–এর করা বিশ্বের শতকোটিপতিদের তালিকায় আজিজ খানের অবস্থান দেখানো হয়েছে ২৫৪০তম। বাংলাদেশের বৃহত্তম শিল্পগোষ্ঠীগুলোর মধ্যে একটি সামিট গ্রুপ। বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি-বাণিজ্যসহ তাদের নানামুখী ব্যবসা রয়েছে। বাংলাদেশের নাগরিক ৬৮ বছর বয়সী আজিজ খান এক যুগের বেশি সময় ধরে সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা। এ ছাড়া সামিটের অধীন বাংলাদেশে বিদ্যুৎ খাতের যত ব্যবসা বা প্রতিষ্ঠান আছে, সেগুলোর হোল্ডিং কোম্পানি সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল। এটি সিঙ্গাপুরে নিবন্ধিত। তাই এটি বাংলাদেশে ব্যবসা করলেও এ কোম্পানির সম্পদের হিসাব করা হয় সিঙ্গাপুরে। ফোর্বস জানিয়েছে, বর্তমানে সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল পরিচালনা করেন মুহাম্মদ আজিজ খানের কন্যা আয়েশা খান।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
