ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেখ হাসিনাকে সরকারি বাসভবনে আপ্যায়ন করাবেন মোদি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 8 September, 2023, 12:55 AM

শেখ হাসিনাকে সরকারি বাসভবনে আপ্যায়ন করাবেন মোদি

শেখ হাসিনাকে সরকারি বাসভবনে আপ্যায়ন করাবেন মোদি

৯ ও ১০ সেপ্টেম্বর নয়া দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি-২০ শীর্ষ সম্মেলন। সম্মেলনে যোগ দিতে আগামীকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) নয়া দিল্লি যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রীয় কোনো অতিথি ভরত সফরে গেলে সাধারণত দেশটির রাষ্ট্রীয় অতিথি ভবন হায়দ্রাবাদ হাউস অথবা সাউথ ব্লকে আপ্যায়ন করা হয়ে থাকে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপ্যায়ন করানো হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন ৭ লোককল্যাণ মার্গে বা পঞ্চবটীতে। এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দ বাজার। প্রতিবেদনে বলা হয় আন্তরিকতার বার্তা দিতেই এই গৃহঅভ্যর্থনার আয়োজন করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠকে বসবেন বলে আগেই জানিয়েছিলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

শনিবার সকাল থেকে শুরু হবে জি২০ দেশগুলোর শীর্ষ সম্মেলন। জি২০-এর সদস্য না হলেও এবার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশকেই সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে ভারত, যা দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছানোর দৃষ্টান্ত বলেই মনে করছে কূটনৈতিক মহল।

আনন্দবাজারের প্রতিবেদনে আরও বলা হয়, দক্ষিণ কোরিয়া, আর্জেন্টিনা ও সৌদি আরবের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৈশভোজে এবং সম্মেলন কক্ষে বাইডেনের সঙ্গে হাসিনার ‘দেখা হয়ে যাবে’ বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status