|
মুন্সীগঞ্জে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ সাত মাসের শিশু ঢামেকে
নতুন সময় ডেস্ক
|
![]() মুন্সীগঞ্জে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ সাত মাসের শিশু ঢামেকে পরিবারের সঙ্গে মার্কেট থেকে ফেরার পথে রাস্তায় গুলিবিদ্ধ হয় শিশুসহ তার চাচা জুয়েল ব্যাপারি। বুধবার (৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এর আগে সন্ধ্যায় মুন্সিগঞ্জ সদর এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন-জয় (২০), জুয়েল ব্যাপারি (২৭) ও তার সাত মাসের চাচাতো বোন তাবাসসুম বিন নুর। গুলিবিদ্ধ জুয়েল ও শিশু একই পরিবার হলেও অপর আহত জয়কে তারা চেনে না। শিশু তাবাসসুমের মামা মো. রাজা মোল্লা জানান, তাদের গ্রাম মুন্সিগঞ্জ সদর সৈয়দপুর গ্রামে। আহত জুয়েলের আগামী শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিয়ে। আজকে জুয়েল, তাবাসসুম ও তাবাসুমের মা জোনিকা বেগম মুন্সিগঞ্জ সদরে বিয়ের মার্কেট করতে যায়। সেখান থেকে মিশুকে করে বাড়িতে ফিরছিল। এ সময় রাস্তায় তারা দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে। এতে তারা গুলিবিদ্ধ হয়। দ্রুত তাদের মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাতে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাইরান মাহমুদ জানান, সাত মাস বয়সী শিশুর শরীরের কয়েক জায়গায় ছোট ছোট গুলির চিহ্ন আছে। হতে পারে শটগানের গুলি। তাকে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি দুজনের শরীরে গুলিবিদ্ধ হয়েছে। তাদেরও ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিকেল হাসপাতালে পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বলেন, মুন্সিগঞ্জ থেকে শিশুসহ তিনজন হাসপাতাল চিকিৎসা নিচ্ছে। তবে শিশুটির গায়ে শটগানের গুলি লেগেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। আহত ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সন্ধ্যার কিছুক্ষণ পূর্বে, মুন্সীগঞ্জ থেকে নিজগ্রাম সোলার চর ফিরছিলেন মজিবুর মেম্বার সর্মথক জয় মস্তান (২০), জহিরুল (৩২), জুয়েল (১৯), সালাউদ্দিন (৩০), পথিমধ্যে সোলাচর এলাকায় পৌঁছালে পূর্ব থেকে উৎপেতে থাকা স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ মেম্বার পক্ষের আহাদুল, মনা ও কালাম সহ ৩-৪ জনের একটি দল জয় মস্তান ও জহিরুল কে গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে। এসময় জয় ও জহিরুল দৌড়ে পালাতে গেলে এলোপাথাড়ি গুলি ছোড়ে আহাদুল, মনা ও কলাম গ্রুপের লোকজন এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় জয় মস্তান (২০), জহিরুল (৩২), জুয়েল (১৯),সালাউদ্দিন (৩০)। এসময় তাদের ছোড়া গুলিতে পথচারি ৭ মাসের শিশু তাবাসুম গুলিবিদ্ধ হয়ে আহত হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে
কিশোরগঞ্জের অষ্ট্রগ্রামে কবরস্থানের ওপর বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
বাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেল
কুড়িগ্রামের দুধকুমার নদের ভাঙ্গন প্রতিরোধের দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী
