ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
চাঁদের বুকে ‘ঘুমিয়ে পড়েছে’ ভারতের ল্যান্ডার বিক্রম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 5 September, 2023, 11:55 AM

চাঁদের বুকে ‘ঘুমিয়ে পড়েছে’ ভারতের ল্যান্ডার বিক্রম

চাঁদের বুকে ‘ঘুমিয়ে পড়েছে’ ভারতের ল্যান্ডার বিক্রম

ভারতের চন্দ্রযান-৩ এর ল্যান্ডার ‘বিক্রম’ চাঁদের বুকে সোমবার সকাল ৮টার দিকে ঘুমিয়ে গেছে বলে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) জানিয়েছে।

ইসরো জানিয়েছে, ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান সম্ভবত ২২ সেপ্টেম্বরের দিকে স্লিপিং মুড থেকে জেগে উঠতে পারে।

গত ২৩ আগস্ট সন্ধ্যায় ভারতের চন্দ্রযানটি ইতিহাসের প্রথমবারের মতো চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করতে সক্ষম হয়। এর মধ্য দিয়ে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে সফলভাবে অবতরণের গৌরব অর্জন করে ভারত।

ইসরো বলেছিল, মিশন শেষে ফিরতে পারবে না ল্যান্ডার ‘বিক্রম’ ও রোভার ‘প্রজ্ঞান’। যানগুলো চাঁদের মাটিতে ১৪ দিন ঘুরাফেরা করবে। চাঁদে ১৪ দিন পর সূর্যাস্ত হলে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়বে তারা।


বিক্রম ও প্রজ্ঞানে থাকা সমস্ত যন্ত্রপাতি সচল থাকবে সৌরশক্তি ব্যবহার করে। এর মাধ্যমে তারা চাঁদে পরীক্ষা-নিরীক্ষা চালাবে ও তথ্য সংগ্রহ করবে। একারণে চাঁদে যতক্ষণ সূর্য থাকবে ততক্ষণই তারা সক্রিয় থাকবে।

১৪ দিন পর চাঁদে সূর্যাস্ত (চাঁদে সূর্যোদয় থেকে সূর্যাস্ত হতে সময় লাগে পৃথিবীর হিসাবে ১৪ দিন) হলে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে তারা।

বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারির মতে, নিস্তেজ হওয়ার পর এগুলো যে একেবারেই সচল করার কোনো উপায় নেই এমনটা ইসরো নিশ্চিত করেনি। তবে বিক্রম এবং প্রজ্ঞান সচল থাকা নির্ভর করছে অনেক ‘যদি’ এবং ‘কিন্তুর’ ওপর।

চাঁদের দক্ষিণ মেরুতে ১৪ দিনের ‘সকাল’ শেষে ১৪ দিনের অতিশীতল রাত শুরু হবে। এই ১৪ দিন সূর্যরশ্মির একটি কণাও প্রবেশ করবে না চাঁদের দক্ষিণমেরুতে। এই সময়টায় তাপমাত্রা নেমে যেতে পারে মাইনাস ৩০০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। তাতে চন্দ্রযান-৩-এর যন্ত্রপাতির বিকল হয়ে যাওয়ার আশঙ্কাই বেশি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status