|
অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু হলো প্যান্টনিক কলমের
নতুন সময় প্রতিবেদক
|
![]() অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু হলো প্যান্টনিক কলমের শনিবার ২ সেপ্টেম্বর রাজধানীর ম্যারিয়ট কনভেনশন হলে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই ঘোষণা দেয় প্যান্টনিক কলম উৎপাদনকারী প্রতিষ্ঠান লিংক লিমিটেড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল অফিস অটোমেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, লিংক লিমিটেডের ডিরেক্টর রুহিত দীপক জালান, গ্লোবাল অফিস অটোমেশন লিমিটেডের জেনারেল ম্যানেজার তাজুল ইসলাম কাদরি এবং সিনিয়র মার্কেটিং ম্যানেজার ফুয়াদ বিন হাফিজ। অনুষ্ঠানে রুহিত দীপক জালান বলেন, লিংক লিমিটেড ১৯৭৬ সাল থেকে বিশ্বমানের কলম উৎপাদন করে আসছে। লিংক লিমিটেডের উৎপাদিত পণ্যের মধ্যে অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড প্যান্টনিক। আমরা আশা করছি, গ্লোবাল অফিস অটোমেশনের মত বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় স্টেশনারিজ প্রতিষ্ঠানের হাত ধরে এখানেও আমাদের পণ্যের ব্যাপক প্রসার ঘটবে। অনুষ্ঠানে মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, গ্লোবাল অফিস অটোমেশন ইতোমধ্যেই বিশ্বসেরা বেশ কয়েকটি স্টেশনারি ব্র্যান্ডের পণ্য বাংলাদেশের বাজারে সফলভাবে পরিবেশন করছে। প্যান্টনিকের মত একটি বিশ্বস্ত ব্র্যান্ড আমাদের সাথে যুক্ত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। অনুষ্ঠানের মাধ্যমে প্যান্টনিক ব্র্যান্ডের নতুন চারটি মডেলের ১৫টি রংয়ের কলম বাজারে ছাড়া হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গনে বাস, নিহত ১
মান সনদ নেই, এসিআই গোদরেজ ও আফতাব ফিডসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আলফাডাঙ্গায় রোটারী ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি
গাজীপুরে বড় ভাইকে গাছে বেঁধে হত্যা: ছোট ভাইসহ জড়িতদের খুঁজছে পুলিশ
উল্টো পথে ধুলেই নরম হবে কেশ! দেখাবে ফোলা-ফাঁপা? বিশেষ কৌশলটি কী?
ইতালিয়ান হেয়ার ওয়াশিং ট্রিক এখন ভাইরাল: চুলের যত্নে যে পদ্ধতি মেনে চলতেন মনিকা বেলুচ্চি নিজেও
মালয়েশীয় প্রতিনিধি দলের সাথে পঞ্চগড় জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান: ২ নারী ‘মুফতি’সহ গ্রেপ্তার ৭
