|
১৩ ঘণ্টায় এক্সপ্রেসওয়েতে টোল আদায় ১১ লাখ টাকা
নতুন সময় ডেস্ক
|
![]() ১৩ ঘণ্টায় এক্সপ্রেসওয়েতে টোল আদায় ১১ লাখ টাকা রোববার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ থেকে এসব তথ্য জানা গেছে। তথ্যমতে, ১৩ ঘণ্টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, মহাখালী ও ফার্মগেট রুটে ৭ হাজার ৭৪৮টি যানবাহন চলাচল করেছে। কুড়িল-কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, মহাখালী-ফার্মগেট রুটে যানবাহন চলাচল করেছে এক হাজার ৬৩৮টি। বনানী থেকে কুড়িল ও বিমানবন্দর রুটে এক হাজার ৪৩৮ এবং তেজগাঁও-মহাখালী-কামাল আতাতুর্ক-কুড়িল-বিমানবন্দর রুটে ২ হাজার ৩৪১টি যানবাহন চলাচল করেছে। উড়ালসড়কের টোল নির্ধারণ করে কয়েকদিন আগে প্রজ্ঞাপন জারি করে সেতু বিভাগ। এ টোল শুধু প্রথম ফেজের জন্য প্রযোজ্য হবে। এ অংশ ব্যবহারের জন্য যানবাহনগুলোকে চার শ্রেণিতে ভাগ করে টোল দিতে হবে। সর্বনিম্ন টোল ৮০ টাকা এবং সর্বোচ্চ ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। গাড়ি, ট্যাক্সি, জিপ, স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল, মাইক্রোবাস (১৬ সিটের কম) ও হালকা ট্রাকের (৩ টনের কম) জন্য টোল (ভ্যাটসহ) ৮০ টাকা। মাঝারি ট্রাকের জন্য (৬ চাকা পর্যন্ত) ৩২০ টাকা। ৬ চাকার বেশি ট্রাকের জন্য ৪০০ টাকা। আর সব ধরনের বাসের (১৬ সিট বা এর বেশি) জন্য টোল ১৬০ টাকা। তবে রোববার সরেজমিনে দেখা গেছে, উড়ালসড়ক ব্যবহার করছে শুধু প্রাইভেটকার। বাসসহ অন্য গণপরিবহনের দেখা মেলেনি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গনে বাস, নিহত ১
মান সনদ নেই, এসিআই গোদরেজ ও আফতাব ফিডসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আলফাডাঙ্গায় রোটারী ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি
গাজীপুরে বড় ভাইকে গাছে বেঁধে হত্যা: ছোট ভাইসহ জড়িতদের খুঁজছে পুলিশ
উল্টো পথে ধুলেই নরম হবে কেশ! দেখাবে ফোলা-ফাঁপা? বিশেষ কৌশলটি কী?
ইতালিয়ান হেয়ার ওয়াশিং ট্রিক এখন ভাইরাল: চুলের যত্নে যে পদ্ধতি মেনে চলতেন মনিকা বেলুচ্চি নিজেও
মালয়েশীয় প্রতিনিধি দলের সাথে পঞ্চগড় জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান: ২ নারী ‘মুফতি’সহ গ্রেপ্তার ৭
