|
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে "দ্য ন্যাশনাল এইচ আর সামিট" অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
|
![]() ড্যাফোডিল ইউনিভার্সিটিতে এবারের সামিটের মূল প্রতিপাদ্য হলো "এইচ আর লিডারশিপ ফর স্মার্ট বাংলাদেশ ২০৪১; ড্রাইভিং এভার চেঞ্জিং বিজনেস থ্রো ইনোভেশন"। এ.টু.আই এর সহযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই প্রোগ্রামটি আয়োজন করে। আয়োজনের সার্বিক সহযোগীতায় ছিল ডি.সি.সি.আই(ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি) এবং বি.এস.এইচ.আর.এম (বাংলাদেশ সোসাইটি অব হিউম্যান রিসোর্স ম্যানেজম্যান্ট)। এই ইভেন্টটি সকলের জন্য একটি উন্মুক্ত ও কার্যকরী আলোচনার সুযোগ তৈরী করে দিবে। নতুন নতুন আইডিয়া আদান-প্রদানের মাধ্যমে বাংলাদেশের ২০৪১ সালের দুরদর্শী পরিকল্পনা প্রণয়নে যা একটি আধুনিক আকার প্রদান করবে। মানব সম্পদ বিভাগে নতুন, দক্ষ ও যোগ্য নেতৃত্ব তৈরীর প্রতি মনোনিবেশ করে ব্যাবসায়িক পরিকল্পনা প্রণয়ণের মাধ্যমে এই ইভেন্ট বৈশ্বিক চাহিদার সাথে সামঞ্জস্যতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইনফরমেশন এন্ড কমিউনিকেশন বিভাগের সচিব মোঃ শামসুল আরেফিন উদ্বোাধনী সেশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয় এর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক অতিরিক্ত সচিব জনাব মোঃ মনিরুল ইসলাম, বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট এর সভাপতি রোটারিয়ান মোঃ মাশেকুর রহমান, এসপায়ার টু ইনোভেট ( ধ২র) এর পলিসি এডভাইজার অনির চৌধুরী, ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান ও সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ জাভেদ আকতার, ব্রিটিশ আমেরিকান টোবাকো (বি.এ.টি) বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম, ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাণিজ্য ও উদ্যোক্তাবৃত্তি অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ মাসুম ইকবাল। পুরো প্রোগ্রামটিকে চাকরির ক্যাটাগরী অনুযায়ী ৫টি ভিন্ন ভিন্ন সেশনে ভাগ করা হয়েছে। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, বি.এ.টি বাংলাদেশ, ইউনিক গ্রুপ, সি.টি.ও ফোরাম বাংলাদেশ, বিডি জবস, ডিজিটাল সিকিউরিটি এজেন্সি, নগদ, ক্রিয়েটিভ বিজনেস গ্রুপ, বাংলা মেঘ লিমিটেড এবং সিকিউর ডাটা লিমিটেড, পি.টি.ডি.সি.এ, আকিজ বশির গ্রুপ, রেডিয়েন্ট ফার্মাসিউটিকালস লিমিটেড, প্রাণ, এবি ব্যাংক, আগোরা, মধু সিটি, টি.কে গ্রুপ, বিটপি গ্রুপ, হামিম গ্রুপ, শেভরণ টেক্সটাইল এন্ড ট্রেডিং লিমিটেড, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সহ শীর্ষ ৫০টি কোম্পানি এই ন্যাশনাল সামিট ২০২৩ এ অংশগ্রহণ করছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
