|
‘আমি একজন রূপান্তরকামী, বাবাকে বোলো না ’
নতুন সময় ডেস্ক
|
![]() ‘আমি একজন রূপান্তরকামী, বাবাকে বোলো না ’ মাস্ক তার সন্তানের লিঙ্গ পরিবর্তনের বিরোধী ছিলেন। তিনি তার মেয়েকে "কমিউনিস্ট" বলে অভিহিত করেছেন। তিনি বিশ্বাস করতেন যে, ক্যালিফোর্নিয়ায় তার স্কুল দ্বারা প্রভাবিত হয়েছিলো তার মেয়ে। যে স্কুলের খরচ প্রতি বছর ৫০ হাজার ডলার। মাস্ক মনে করেন, স্কুল তার মেয়েকে এই বিশ্বাসে মগজ ধোলাই করেছে যে 'ধনী মাত্রই খারাপ মানুষ'। মাস্ক আরও উল্লেখ করেছেন, তিনি ক্রসরোডস স্কুল ফর আর্টস অ্যান্ড সায়েন্সেসকে তার মেয়ের পরিবর্তনের জন্য দায়ী। ![]() ‘আমি একজন রূপান্তরকামী, বাবাকে বোলো না ’ মাস্ক এক জায়গায় জানিয়েছেন, তার মেয়ের সঙ্গে বিচ্ছেদ তার পক্ষে মেনে নেয়া কঠিন ছিলো। এটি তার প্রথম সন্তানের মৃত্যুর পর থেকে সবচেয়ে বেদনাদায়ক অভিজ্ঞতা ছিলো, যে শিশু মাত্র ১০ সপ্তাহ বয়সে মারা গিয়েছিল। মাস্ক রূপান্তরকামীদের নিয়ে একাধিক জায়গায় সমালোচনা করেছেন। এখন নিজের মেয়েই লিঙ্গ পরিবর্তনের পথে হাঁটায় বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না এই ধনকুবের। সূত্র : ইন্ডিয়া টুডে
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
