|
বিয়ের খরচ এতিমখানায় খাওয়াবেন ‘হাবু ভাই’
নতুন সময় ডেস্ক
|
![]() বিয়ের খরচ এতিমখানায় খাওয়াবেন ‘হাবু ভাই’ স্ত্রীর সম্মতিতেই এমন সিদ্ধান্ত নেন চাষী আলম। তিনি বলেন, ‘আমার অনেক শুভাকাঙ্ক্ষী। অনেক বন্ধুবান্ধব। তুলতুলের পরিবারেও অনেক মানুষ। আমি বড় করে অনুষ্ঠান করতে গেলে ইচ্ছাকৃতভাবে বা মনের অজান্তেই অনেকে হয়ত বাদ পড়তে পারেন। এই কারণে সেটা চাচ্ছি না। আমার রিসিপশনে যে টাকাটা খরচ হত সেটা আমি এতিমখানায় দিয়ে দেব। এখানে আমার বন্ধু-বান্ধবরা যদি মন খারাপ করে তাহলে কিছু করার নাই।’ তিনি বলেন, ‘আমি একবেলা খাওয়াতে রাজি না। খাওয়ালে ভালোভাবে খাওয়াবো। একটা এতিমখানায় তিন দিনের যে খরচ হয় সেটা দিয়ে দেব। এমন চার/পাঁচটা এতিমখানায় খাওয়াব। এ ছাড়া সেখানে নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিস কিনে দেব- যাতে তারা সেগুলো অনেকদিন ব্যবহার করতে পারে।’ চাষী আলমের স্ত্রীর নাম তুলতুল। তিনি ঢাকার মেয়ে। রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। স্বামীর সিদ্ধান্তে তিনিও অনেক খুশি। তুলতুল বললেন, ‘ও (চাষী আলম) আমাকে বলেছে, আমি এটা করতে চাই। তখন আমি বলেছি, আলহামদুলিল্লাহ। এটা অবশ্যই ভাল কাজ। বরং আমি খুশিই হয়েছি।’ ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে চাষি আলমের পরিচিতি ব্যাপকভাবে ছড়িয়েছে। তবে মারজুক রাসেলের সঙ্গে একাধিক নাটকে অভিনয় করে আলোচিত হয়েছেন। এবার ঈদে চাষী আলম অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পায়। ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল বেশ কয়েক দিন। তার মধ্যে তুমুল সাড়া ফেলেছে কাজল আরেফিন অমি পরিচালিত দুটি নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
মহালছড়িতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৩ ইউপিডিএফ সদস্য, ব্যবসায়ীদের মাঝে স্বস্তি
দৌলতপুর বাজারে পুলিশের অভিযানে ৮০ হাজার টাকার হেরোইনসহ আটক ১
পার্বত্যমন্ত্রীর পদত্যাগ মেনে নিতে না পাড়ায় বাঘাইছড়ি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
ছেলে যুগ্ম সচিব ও বুয়েট শিক্ষক, পরিত্যক্ত ঘরে পড়ে ছিল বৃদ্ধা মায়ের গলিত মরদেহ
