|
চাঁদকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি ভারতে
নতুন সময় ডেস্ক
|
![]() চাঁদকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি ভারতে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের অল ইন্ডিয়া হিন্দু মহাসভার জাতীয় সভাপতি স্বামী চক্রপানি মহারাজ। এই ধর্মগুরু তার বিতর্কিত নানা মন্তব্যের জন্য বেশ পরিচিত। ধর্মগুরুর দাবি, চন্দ্রযান-৩ অবতরণ করার পর এবার চাঁদকে হিন্দু রাষ্ট্র বলে ঘোষণা করা হোক এবং যে স্থানে চন্দ্রযানের সফট ল্যান্ডিং হয়েছে, সেই জায়গাটিকে রাজধানী ঘোষণা করা হোক। রোববার (২৭ আগস্ট) চক্রপানি মহারাজ এ বিষয়ে সরকারের কাছে আবেদন জানান। তার দাবি, অন্য কোনও ধর্ম চাঁদের মালিকানা দাবি করার আগে, ভারত সরকারের এই দাবি করা উচিত। এমনকি এক লোকসভায় তিনি এ বিষয়ে প্রস্তাব এনে তা পাসেরও দাবি জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে চক্রপানি মহারাজ বলেন, ‘ভারতীয় সংসদ চাঁদকে একটি হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করুক। শিব শক্তি পয়েন্ট, যেখানে চন্দ্রযান-৩ অবতরণ করেছিল তাকে রাজধানী ঘোষণা করা হোক। যাতে কোনও জিহাদি মানসিকতা সেখানে পৌঁছাতে না পারে।’ তিনি আরও বলেন, ‘কোনও সন্ত্রাসবাদী যাতে চাঁদে পৌঁছতে না পারে তা নিশ্চিত করতে ভারত সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।’
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গনে বাস, নিহত ১
মান সনদ নেই, এসিআই গোদরেজ ও আফতাব ফিডসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আলফাডাঙ্গায় রোটারী ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি
গাজীপুরে বড় ভাইকে গাছে বেঁধে হত্যা: ছোট ভাইসহ জড়িতদের খুঁজছে পুলিশ
উল্টো পথে ধুলেই নরম হবে কেশ! দেখাবে ফোলা-ফাঁপা? বিশেষ কৌশলটি কী?
ইতালিয়ান হেয়ার ওয়াশিং ট্রিক এখন ভাইরাল: চুলের যত্নে যে পদ্ধতি মেনে চলতেন মনিকা বেলুচ্চি নিজেও
মালয়েশীয় প্রতিনিধি দলের সাথে পঞ্চগড় জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান: ২ নারী ‘মুফতি’সহ গ্রেপ্তার ৭
