|
ঢাকায় চলছে উদ্যক্তা মেলা, ৬৪ জেলার খাবার একই ছাদের নিচে
নতুন সময় প্রতিবেদক
|
![]() ঢাকায় চলছে উদ্যক্তা মেলা, ৬৪ জেলার খাবার একই ছাদের নিচে রাজধানীর ধানমন্ডির সেলিব্রিটি কনভেনশান হলে ব্যতিক্রমী এই মেলার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। মেলা শেষ হবে ২৬ আগস্ট শনিবার। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে মেলা। উদ্বোধনি অনুস্টহানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ব্যাতিক্রমী এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন। মেলার আয়োজক ও এনবিএমইজিএফের প্রেসিডেন্ট ইকবাল বাহার জানান, ৬৪ জেলার বিখ্যাত সব রান্না করা খাবার ও ৬৪ জেলার বিখ্যাত সব পণ্য নিয়ে আমাদের এই মেলা। এখানে আপনি যেমন আপনার জেলার সেরা খাবারটি খেতে পারবেন একইভাবে খেতে পারবেন অন্য যে কোনো জেলার স্বাদের খাবারটি। তিনি বলেন, মূলত জেলা ব্র্যান্ডিং করা ও প্রান্তিক উদ্যোক্তাদের প্রমোট করতেই এই মেলার আয়োজন করা হয়েছে । নিজের বলার মতো একটা গল্প উদ্যোক্তা হওয়ার যাবতীয় প্রশিক্ষণ, দক্ষতা ও মূল্যবোধ সংক্রান্ত অনলাইন কর্মশালার প্লাটফর্ম – উদ্যোক্তা তৈরির কারখানা। এটি দেশের একমাত্র প্লাটফর্ম যেখানে প্রতিদিন বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সাতক্ষীরায় ৩ রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা ভেজাল ও অপরিচ্ছন্নতার দায়ে ভোক্তা অধিকারের অভিযান
নেছারাবাদে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজানোর অপরাধে যুবকের অর্থদন্ড, সাউন্ডবক্স জব্দ
গাজীপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড
ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক
