|
পাকিস্তানের ক্রিকেট ইতিহাস থেকে মুছে ফেলা হলো ইমরান খানকে
নতুন সময় ডেস্ক
|
![]() পাকিস্তানের ক্রিকেট ইতিহাস থেকে মুছে ফেলা হলো ইমরান খানকে দেশটির ক্রিকেট বোর্ড ১৪ আগস্ট সেই দেশের স্বাধীনতা দিবসে যে স্মৃতিচারণের ভিডিও পোস্ট করেছে, তাতে নেই সাবেক অধিনায়ক ইমরান। এখনো পর্যন্ত পাকিস্তান একবারই ৫০ ওভারের ক্রিকেটে বিশ্বকাপ জিতেছে। ইমরানের নেতৃত্বেই সেই জয় পেয়েছিলেন ওয়াসিম আকরামরা। দলের মধ্যে আত্মবিশ্বাস এনে দিয়েছিলেন ইমরান। তার নেতৃত্বে পাকিস্তান দল এক অবিশ্বাস্য লড়াই করেছিল। কিন্তু তিনিই বাদ স্মৃতিচারণের ভিডিওতে। ইমরানের বাদ পড়ার পিছনে রাজনৈতিক কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে যোগ দিয়েছিলেন ইমরান। দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি। কিন্তু তোশাখানা মামলায় তিন বছরের জেলের সাজা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরানের। আগামী পাঁচ বছর রাজনীতি থেকেও নির্বাসিত তিনি। এমন অবস্থায় তাকে সচেতনভাবেই বোর্ডের ভিডিও থেকে বাদ দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ভিডিওটিতে পাকিস্তান ক্রিকেট দলের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরা হয়েছে। সেখানে কোনো ট্রফি জয়ের উল্লেখ থাকলে অধিনায়কের নাম লেখা হয়েছে। কিন্তু ১৯৯২ সালের বিশ্বকাপের সাফল্য যখন দেখানো হয়েছে, তখন ইমরানের নাম উল্লেখ করা হয়নি। সেখানে ইনজামাম উল হকের ম্যাচ জেতানো ইনিংসের কথা বলা হয়েছে। —আনন্দবাজার পত্রিকা
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
