|
১৬০ মিলিয়নে সৌদি লিগে নেইমার!
নতুন সময় ডেস্ক
|
![]() ১৬০ মিলিয়নে সৌদি লিগে নেইমার! সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, নেইমারকে দুই বছরের জন্য বেতন বাবদ ১৬০ মিলিয়ন ইউরো দেবে আল হিলাল। তবে পিএসজি তাকে বিক্রি করে কত পাবে তা উল্লেখ করা হয়নি। পিএসজি ছেড়ে বার্সেলোনায় ফিরতে চেয়েছিলেন নেইমার জুনিয়র। কাতালান ক্লাবটিও তাকে নিতে আগ্রহী ছিল। কিন্তু বার্সার যা আর্থিক অবস্থা তাতে নেইমার ক্লাবটির জন্য অলৌকিক চিন্তা। নেইমার তাই সৌদি লিগকেই বেছে নিচ্ছেন বলে খবর। ফুটবল দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো জানিয়েছেন, আল হিলাল আগামী ২৪ ঘণ্টার মধ্যে নেইমারের সঙ্গে চুক্তির সম্পন্ন করে ফেরার বিষয়ে আশাবাদী। কিছু শর্ত পরিষ্কার হওয়া ও প্রস্তুত করা কাগজপত্র যাচাই করা বাকি কেবল। নেইমারের ক্লাব ছাড়ার খবরে তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল মেজর লিগ ও সৌদি প্রো লিগের ক্লাব। পিএসজির দুই লিগের প্রস্তাবেই সাড়া ছিল। চেলসিও আগ্রহ দেখিয়েছিল। এর মধ্যে আল হিলালের প্রস্তাবে সাড়া দিয়েছে প্যারিসের ক্লাবটি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে ড্যাফোডিলে অনুষ্ঠিত হলো ‘স্মরণে জুলাই: তারুণ্যের প্রত্যয়’
রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা দেখে ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি
জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী
