ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ট্রাম্পের নামে মামলা, লাখ ডলারের বেশি জরিমানা পর্নো তারকার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 5 April, 2023, 11:38 AM

ট্রাম্পের নামে মামলা, লাখ ডলারের বেশি জরিমানা পর্নো তারকার

ট্রাম্পের নামে মামলা, লাখ ডলারের বেশি জরিমানা পর্নো তারকার

মিথ্যা অভিযোগে মামলা করার দায়ে আইনজীবীর খরচ বাবদ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ১ লাখ ২২ হাজার ডলার দেবেন পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস- এমন আদেশ দিয়েছেন লস অ্যাঞ্জেলেসের একটি আপিল আদালত।

মঙ্গলবার নিউইয়র্কে ট্রাম্পকে গ্রেপ্তার করার কয়েক ঘণ্টা পর আদালত এই রায় দেন। এর আগে গত বছর মার্চে একই মামলায় আইনি ফি বাবদ প্রায় তিন লাখ ডলার দেওয়ার আদেশ দিয়েছিলেন আদালত। খবর- বিবিসি।

ওই মামলায় এই পর্নো তারকা অভিযোগ করেছিলেন যে, এক ব্যক্তি তাকে হুমকি দিয়েছে যাতে ট্রাম্পকে তিনি ‘ছেড়ে যান’।


তবে পরবর্তীতে ড্যানিয়েলস বলেন, আইনজীবী মাইকেল অ্যাভেনাটি তার অনুমতি ছাড়াই ওই মামলা দায়ের করেছিলেন। অ্যাভেনাটি বর্তমানে তার ক্লায়েন্টদের সঙ্গে প্রতারণার দায়ে কারাগারে আছেন।

ট্রাম্পের দুই সন্তান মঙ্গলবার আদালতের এই রায়ে উল্লাস প্রকাশ করেছেন। ট্রাম্প জুনিয়র এক টুইট বার্তায় জানান, তার টি-শার্টের বিক্রি বেড়ে গেছে, তিনি এখন ট্রাম্পকে টাকা দিয়ে সহায়তা করতে পারবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status