ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৩ মার্চ ২০২৬ ২৮ ফাল্গুন ১৪৩২
ট্রেনের টিকিট বাতিল ও রিফান্ড করবেন যেভাবে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 March, 2023, 1:38 PM
সর্বশেষ আপডেট: Saturday, 4 March, 2023, 12:14 PM

ট্রেনের টিকিট বাতিল ও রিফান্ড করবেন যেভাবে

ট্রেনের টিকিট বাতিল ও রিফান্ড করবেন যেভাবে

অনলাইনে রেলের টিকিট কিনতে গিয়ে অনেক সময় আমাদের ঝামেলা পোহাতে হয়। এর আগে অনেকে টিকিট কিনে সেটা বাতিল করতে চাইলেও পারতেন না। তবে এখন আর ঝামেলায় পড়তে হবে না। কারণ, এসব সমস্যা দূর করতে পরিবর্তন নিয়ে এসেছে বাংলাদেশ রেলওয়ে।

ট্রেনের টিকিটের টাকা রিফান্ডের জন্য আপনাকে আর স্টেশনে ছুটাছুটি করতে হবে না। এখন অনলাইনে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে ট্রেনের টিকিট বাতিল আর টিকিটের টাকা ’রিফান্ডের (Refund)’ সব কাজ করতে পারবেন খুব সহজেই।

চলুন জেনে নেয়া যাক অনলাইনে কেনা টিকিট কীভাবে বাতিল করবেন এবং টাকা রিফান্ড পাবেন-

প্রথম ধাপ: আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে লগইন করুন।

দ্বিতীয় ধাপ:  প্রোফাইল থেকে ‘পারচেজ হিস্ট্রি (Purchase history)’-তে ক্লিক করুন। এ পেজে আপনি আপনার কেনা সব ট্রেনের টিকিটের বিস্তারিত এক স্ক্রিনে দেখতে পাবেন। রিফান্ড সম্পর্কিত শর্তাবলি দেখতে ক্লিক করুন ‘অনলাইন রিফান্ড ইন্সট্রাকশন ও টিকিট রিফান্ড পলিসি (Online Refund Instructions & Ticket Refund Policy)’ অথবা ডানপাশে থাকা ‘ভিউ (View) মেনুতে’। সঙ্গে সঙ্গে রিফান্ডের শর্তাবলিসংবলিত একটি পপ-আপ বক্স আসবে। এখানে আপনি রিফান্ড সম্পর্কিত তথ্য দেখতে পাবেন।

তৃতীয় ধাপ:  যে টিকিট বাতিল করতে চান, তার পাশে থাকা ’ক্যানসেল টিকিট (Cancel Ticket)’ বাটনে ক্লিক করুন। একটি পপ-আপ বক্স আসবে, যাতে টিকিটের সব তথ্য দেখতে পাবেন। টিকিট বাতিলের জন্য ’কনফার্ম ক্যানসেলেশন (Confirm Cancellation)’ বাটনে ক্লিক করুন, অন্যথায় ’গো ব্যাক (Go Back)’ বাটনে ক্লিক করে ’পারচেজ হিস্ট্রি (Purchase history)’-তে ফিরে যান।

চতুর্থ ধাপ:  ‘কনফার্ম ক্যানসেলেশন (Confirm Cancellation)’ বাটনে ক্লিক করলে নতুন আরেকটি পপ-আপ বক্স আসবে এবং আপনার দেয়া মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপি কোড বক্সে প্রবেশ করান এবং ‘ভেরিফাই (Verify)’ বাটনে ক্লিক করুন। যদি আপনার নম্বরে ওটিপি না আসে, তাহলে ’রিসেন্ড ওটিপি (Resend OTP)’ বাটনে ক্লিক করুন এবং অপেক্ষা করুন।

পঞ্চম ধাপ: সঠিকভাবে ওটিপি টাইপ করলে একটি পপ-আপ বক্স আসবে যাতে টিকিট সফলভাবে বাতিল করা হয়েছে জানিয়ে একটি বার্তা দেয়া হবে। ‘পারচেজ হিস্ট্রি (Purchase history)’-তে আপনার টিকিটের স্ট্যাটাস পরিবর্তন হবে এবং টাকা না পাওয়া পর্যন্ত ‘রিফান্ড ইন প্রোগ্রেস (Refund in Progress)’ প্রদর্শিত হবে।

যেসব টিকিট ক্যানসেল করা যাবে না সে টিকিট গুলোতে স্ট্যাটাস ‘নন ক্যানসেলেবল (Non-Cancelable)’ দেখানো হবে। আপনি কাউন্টার থেকে টিকিট প্রিন্ট করে থাকলে টিকিটের পাশে ’প্রিন্টেড ফ্রম কাউন্টার (Printed from Counter)’ প্রদর্শিত হবে।

যদি আপনি অনলাইন থেকে টিকিট কিনে সেই টিকিট কাউন্ডার থেকে প্রিন্ট করেন তাহলে আপনার টিকিটটি পরে অনলাইনে রিফান্ড করতে পারবেন না।

এভাবে অনলাইনে খুব সহজে ট্রেনের টিকিট রিফান্ড করতে পারবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status