ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাখির সঙ্গে বিয়েটা সত্যি তো! অবশেষে নীরবতা ভাঙলেন রাখির স্বামী আদিল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 18 January, 2023, 10:56 AM

রাখির সঙ্গে বিয়েটা সত্যি তো! অবশেষে নীরবতা ভাঙলেন রাখির স্বামী আদিল

রাখির সঙ্গে বিয়েটা সত্যি তো! অবশেষে নীরবতা ভাঙলেন রাখির স্বামী আদিল

টানা ছয় দিন ধরে টালবাহানা চলেছে রাখি-আদিলের বিয়ে নিয়ে। অবশেষে মুখ খুললেন অভিনেত্রীর স্বামী। বিয়েটা কী সত্যি! জানালেন আদিল।
রাখির সঙ্গে বিয়ের সত্যটা কতটা? মুখ খুললেন স্বামী আদিল।


গত ১১ জানুয়ারি আচমকাই রাখি সবন্তের বিয়ের খবর প্রকাশ্যে আসে। নিমেষে মধ্যে ছড়িয়ে পড়ে বলিউডের ‘বিতর্ক রানি’-র বিয়ের ছবি। কিন্তু তার পর থেকে টানা ছ’দিন ধরে চলল টালবাহানা। রাখিকে স্ত্রী হিসেবে মানছেন না আদিল, ক্যামেরা দেখেই কান্নায় ভেঙে পড়েন রাখি। উল্টো দিকে অভিনেত্রীর স্বামী আদিল দুরানি বিয়ের প্রসঙ্গ উঠলে সময় চেয়ে নিয়ে বলেন, সঠিক সময় এলেই সবটা জানাবেন। অবশেষে রাখিকে নিজের স্ত্রী হিসেবে স্বীকৃতি দিলেন আদিল।


রাখির স্বামী নিজের সমাজমাধ্যমের পাতায় লেখেন, ‘‘আমি কখনই আমাদের বিয়েকে অস্বীকার করিনি। তবে এখন আনুষ্ঠানিক ঘোষণা করছি। আসলে অনেকগুলো দিক সামাল দিতে হত। হ্যাপি ম্যারেড লাইফ টু আস পাপ্পুডি (রাখিকে ভালবেসে এই নামেই ডাকেন তিনি)।’’


আদিলকে বিয়ের পর পর নাম বদলে রাখি হয়েছেন ফতিমা। তবে বিয়েটা সেরেছিলেন গত বছরে। অভিনেত্রীর বিয়ের রেজিস্ট্রেশন-পত্রের যে ছবি প্রকাশ্যে এসেছে, তাতেই দেখা গিয়েছে তাঁদের নিকাহ্‌র তারিখ ২৯ মে, ২০২২। রাখির বাসভবনে কাজির উপস্থিতিতে বিয়ে সারেন তাঁরা। তার পর থেকেই কিন্তু একত্রবাস করছিলেন তাঁরা। পরিবারের কাছ থেকে এই বিয়েটা লুকিয়ে রেখেছিলেন আদিল। আর কোনও প্রতিবন্ধকতা নেই। এ বার সুখে সংসার করবেন, আশা করছেন দু’জনেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status