ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
ভুল স্বীকার করলেন ডা. জাহাঙ্গীর কবির (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 27 October, 2022, 11:39 AM

ভুল স্বীকার করলেন ডা. জাহাঙ্গীর কবির (ভিডিও)

ভুল স্বীকার করলেন ডা. জাহাঙ্গীর কবির (ভিডিও)

অনুমোদনহীন অবৈধ পণ্য বিক্রির অপরাধে আলোচিত চিকিৎসক জাহাঙ্গীর কবির পরিচালিত দুটি প্রতিষ্ঠানকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।


প্রতিষ্ঠান দুটি হলো— আলটিমেট অর্গানিক লাইফ ও ইন-মোশন ট্রেডিং ইন্টারন্যাশনাল।  


বুধবার রাজধানীর আফতাব নগরে জাহাঙ্গীর কবিরের চেম্বার ‘হেলথ রেভুলেশন’-এ অভিযান চালিয়ে এ জরিমানা করে ভোক্তা অধিকার অধিদপ্তর।


অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল জানিয়েছেন, জাহাঙ্গীর কবির বলে আসছেন তার প্রতিষ্ঠানের পণ্য কেমিক্যালমুক্ত, শতভাগ ন্যাচারাল অর্গানিক। কিন্তু এসব দাবির পরিপ্রেক্ষিতে কোনো কাগজ দেখাতে পারেননি তিনি। তার প্রতিষ্ঠানে ঘি যে অর্গানিক, সে বিষয়েও কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি।


ভোক্তা অধিকার অধিদপ্তরের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে নিজের ভুল হয়েছে অকপটেই স্বীকার করে নিয়েছেন চিকিৎসক জাহাঙ্গীর কবির।  তবে নিজেদের ওই পণ্যকে শতভাগ খাঁটি বলে দাবিও করেছেন তিনি।


জাহাঙ্গীর কবির বলেন, এ পর্যন্ত আমার কাছে যত রোগী এসেছেন, তারা আমার এই প্রোডাক্ট গ্রহণ করে কখনো বলেননি যে আমার অসুবিধা হয়েছে, ক্ষতি হয়েছে।  আমরা এটি নিশ্চিত করেছি যে, প্রোডাক্টের কোয়ালিটি ঠিক আছে। আইনগত বিষয়গুলো নিয়ে যে ঝামেলাগুলো আছে। অসঙ্গতি নিশ্চয়ই আছে স্বীকার করি।
খোলাবাজার থেকে বাদাম কিনে পণ্য তৈরি করে তার প্রতিষ্ঠানে বিদেশি স্টিকার লাগানো হতো।


এ বিষয়ে জাহাঙ্গীর কবির বলেন, দেখুন এটি তো যে কেউ করতে পারে। আপনি বাইরে থেকে চিনাবাদাম কিনে এনে এখানে বিক্রি করতে পারেন। আমরা যেটি করছি, কোয়ালিটি এনশিউর। এটি এখানে অবশ্যই করা হয়। আপনি যে কোনো উপায়ে এটি পরীক্ষা করে দেখতে পারেন।


এভাবে প্যাকেজিং কি অপরাধের মধ্যে পড়ে না?


জাহাঙ্গীর কবির বলেন, এখন ভুলের ঊর্ধ্বে কেউ না। আমাদের এখানে প্যাকেজিং নিয়ে ভুলটা হয়েছে তা আমার অস্বীকার না করার কিছু নেই।  আমার ভুল হয়েছে। আসলে চাহিদার তুলনায় প্রোডাক্ট কম থাকলে এসব হয়ে যায়। যেমন ধরেন জ্যামের কারণে প্রোডাক্ট এখানে এনে প্যাকেজিং করা হয়েছে। এতে পণ্যের কোয়ালিটি কমছে না। আমাদের উদ্দেশ্য কোয়ালিটি নিশ্চিত করা।




উল্লেখ্য, ডা. জাহাঙ্গীর কবির একজন ফ্যামিলি মেডিসিন, ডায়াবেটিস, অ্যাজমা এবং শ্বাস-রোগ বিশেষজ্ঞ।


তিনি বর্তমানে ইন্টারন্যাশনাল প্রাইমারি কেয়ার রেসপিরেটরি গ্রুপ, বাংলাদেশের (আইপিসিআরজি) যুগ্ম সম্পাদক।
ইন্টারনেট দুনিয়ায় ব্যাপক জনপ্রিয় এ চিকিৎসক। ফেসবুক ও ইউটিউবে স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন পরামর্শসহ ভিডিও পোস্ট করেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status