ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
অনলাইনে ঘরে বসে ইয়োগা শেখার সুযোগ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 18 September, 2022, 9:05 PM

অনলাইনে ঘরে বসে ইয়োগা শেখার সুযোগ

অনলাইনে ঘরে বসে ইয়োগা শেখার সুযোগ

যোগ বা ইয়োগা অত্যন্ত প্রাচীন একটি শাস্ত্র। এর মধ্যে আছে শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি ও চারিত্রিক উন্নতি সাধনের সুযোগ। পরিবেশ ও প্রকৃতির সঙ্গেও যোগব্যায়ামের নিবিড় সম্পর্ক রয়েছে। আর এই ইয়োগা অনলাইনে শেখার সুযোগ দিচ্ছে সেলফ হিলিং হাব নামের একটি নন প্রফিট অর্গানাইজেশন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেস্টে সেলফ হিলিং হাবের পক্ষ থেকে কর্মশালার আয়োজন করা হয়। ফিনল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠানটির বাংলা কমিউনিটির ইয়োগা এবং ন্যাচারোপ্যাথি দুই প্রফেশনের মানুষ কর্মশালায় উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশসহ বিশ্বের বাংলা ভাষাভাষী সকল মানুষদের শারীরিকভাবে সুস্থ রাখতে কাজ করে যাচ্ছে  সেলফ হিলিং হাব। সংস্থাটির সাথে প্রায় ৫০ হাজার মানুষ যুক্ত রয়েছে। ইয়োগার পাশাপাশি ন্যাচারোপ্যাথি নিয়েও করে সংস্থাটি।  

সেলফ হিলিং হাব ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে ইয়োগা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। ইয়োগা বিষয়ে ১ হাজার কনন্টেট এবং ৫০০ ভিডিও রয়েছে।

সেলফ হিলিং হাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান রাশিদ বলেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষ যাতে সহজে ইয়োগার প্রাথমিক স্তরের গাইডলাইন নিতে পারেন সে লক্ষ্য আমরা কাজ করেছি। আগামীতে আমরা সেলফ হিলিং হাবের অ্যাপ চালু করবো, যার মাধ্যমে ইয়োগার সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে।

ইয়োগার শাখা মূলত আটটি। এর মধ্যে তিনটি বিশ্বব্যাপী সমাদৃত। এগুলো হলো আসন (শারীরিক ব্যায়াম), প্রাণায়াম (নিশ্বাসের ব্যায়াম) ও মেডিটেশন (ধ্যান)। এই তিন শাখা নিয়মিত চর্চা করে নিজেকে সুস্থ ও সুন্দর রাখা সম্ভব।

ইয়োগা যেকোনো বয়সে যেকোনো পরিবেশে করা যায়। শারীরিক সক্ষমতা না থাকলেও প্রাণায়াম বা ধ্যানের মাধ্যমে নিজেকে সুস্থ রাখা যায়। সেই সঙ্গে ইয়োগা আমাদের শেখায় নিয়মানুবর্তিতা, সঠিক খাদ্যাভ্যাস, নিদ্রাসহ সুস্থ থাকার অন্যান্য উপায়।

ঘরে বসে অনলাইনে ইয়োগা শিখতে যেতে পারেন এই লিংকে: https://www.selfhealinghub.com/

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status