|
মোসাদ্দেককে আর বোলিং না দেওয়ার কারণ জানালেন অধিনায়ক
নতুন সময় ডেস্ক
|
|
মোসাদ্দেককে আর বোলিং না দেওয়ার কারণ জানালেন অধিনায়ক মোসাদ্দেককে কেন আর বোলিংয়ে আনা হয়নি? এমন প্রশ্নের জবাবে মাহমুদ উল্লাহ বলেন, ‘মোসাদ্দেককে আমি অবশ্যই বোলিং করাতাম। কিন্তু রভম্যান পাওয়েল যখন ব্যাটিং করছিল, যেহেতু দুজনই ডানহাতি ব্যাটসম্যান। মাঠটা ওইপাশে একটু ছোটও ছিল। এজন্য আমি রিস্কটা নিইনি। তাসকিনকে বোলিংয়ে আনি আমি। ওই পাশে সাকিব বোলিং করছিল। ’ সাকিব-আফিফদের প্রসংশাও করেছেন অধিনায়ক, ‘সাকিব খুবই ভালো ব্যাটিং করেছে। তবে আমার মনে হয় যে, বোলিংয়ে সম্ভবত আমরা কয়েকটা ওভারে বেশি রান দিয়ে ফেলেছি। আফিফ–সাকিবের জুটিটা গুরুত্বপূর্ণ ছিল, যেটা আমাদের একটা মোমেন্টাম দিয়েছিল। শেষ দিকে সাকিব পরপর কয়েকটা বাউন্ডারি মারল। মোসাদ্দেক আসলো, ১৫-১৬ রানের ছোট্ট একটা ক্যামিও খেলল। উইকেট খুব ভালো ছিল। তারপরও বোলিংটা যদি আমরা আরেকটু ভালো করতে পারতাম, লক্ষ্যটা যদি আরেকটু কম হতো তাহলে ভালো হতো। ’
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের মটর ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার! নেপথ্যে কারা?
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
