ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিএনজি স্টেশন ৫ ঘণ্টা বন্ধ থাকবে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 1 March, 2022, 2:12 PM

সিএনজি স্টেশন ৫ ঘণ্টা বন্ধ থাকবে

সিএনজি স্টেশন ৫ ঘণ্টা বন্ধ থাকবে

বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে সিএনজি স্টেশনগুলো মঙ্গলবার (১ মার্চ) থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ থাকবে।

মঙ্গলবার (১ মার্চ) বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (১ মার্চ) থেকে সরকার সারাদেশে সব সিএনজি স্টেশনে প্রতিদিন বিদ্যুত উৎপাদনের পিক-আওয়ার অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারি সিদ্ধান্ত মোতাবেক সারাদেশে সিএনজি স্টেশনসমূহকে উল্লিখিত সময়সূচি অনুযায়ী বন্ধ রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নে গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম নিয়মিত মনিটরিং করবে। সিদ্ধান্ত অমান্যকারী সংশ্লিষ্ট সিএনজি স্টেশনের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
জনসাধারণের এ সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে পেট্রোবাংলা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status