ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
হবিগঞ্জে গণধর্ষণ শেষে ব্রাহ্মণবাড়িয়ায় গা ঢাকা দেন আকছির মিয়া
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 19 February, 2022, 6:06 PM

হবিগঞ্জে গণধর্ষণ শেষে ব্রাহ্মণবাড়িয়ায় গা ঢাকা দেন আকছির মিয়া

হবিগঞ্জে গণধর্ষণ শেষে ব্রাহ্মণবাড়িয়ায় গা ঢাকা দেন আকছির মিয়া

হবিগঞ্জের মাধবপুরে গৃহবধূকে গণধর্ষণ মামলার প্রধান আসামি আকছির মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তার এক সহযোগীকেও গ্রেফতার করা হয়।

শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৯ এর হবিগঞ্জ ক্যাম্পের এএসপি আব্দুল্লাহ আল নোমান জানান, গত বছরের ৫ ডিসেম্বর মাধবপুর উপজেলার এক গৃহবধূকে কয়েকজন মিলে ধর্ষণ করে। ঐ ঘটনায় ৬ ডিসেম্বর আকছির মিয়াকে প্রধান আসামি করে মাধবপুর থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেন ধর্ষণের শিকার গৃহবধূ। মামলার পর দীর্ঘদিন পালিয়ে ছিলেন আকছির মিয়া। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে আকছির মিয়া এক সহযোগীসহ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গা ঢাকা দিয়ে আছেন।

এরই ধারাবাহিকতায় শনিবার ভোরের দিকে অভিযান চালিয়ে এক সহযোগীসহ আকছির মিয়াকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান এএসপি আব্দুল্লাহ আল নোমান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status