ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বেকায়দায় ট্রাম্প, এবার মেয়ে-ছেলেসহ আদালতে হাজিরার নির্দেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 19 February, 2022, 1:31 PM

বেকায়দায় ট্রাম্প, এবার মেয়ে-ছেলেসহ আদালতে হাজিরার নির্দেশ

বেকায়দায় ট্রাম্প, এবার মেয়ে-ছেলেসহ আদালতে হাজিরার নির্দেশ

আবারও বেকায়দায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবার। তাদের বিরুদ্ধে পারিবারিক ব্যবসায় জালিয়াতির অভিযোগ উঠেছে একাধিকবার। এবার সে রকমই একটি মামলার তদন্তে ডোনাল্ড ট্রাম্প, তার বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে সাক্ষ্য দিতে হাজিরার নির্দেশ দিয়েছেন মার্কিন এক আদালত।

গত জানুয়ারি মাসে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস জানিয়েছিলেন, তদন্তে তিনি দেখেছেন ট্রাম্পের সংস্থা ঋণ পাওয়ার ক্ষেত্রে কোনও সম্পত্তির অতিরিক্ত মূল্য দেখিয়েছে। আবার সেই সম্পত্তিরই দাম কম দেখিয়ে আয়করে ছাড় পেয়েছে। আর এটা শুধু কোনও একটি ক্ষেত্রে নয়, একাধিকবার ট্রাম্পের সংস্থার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে। একাধিকবার ট্রাম্প পরিবার সেই তদন্ত বন্ধ করার চেষ্টা করেছে বলেও অভিযোগ রয়েছে।
এবার আদালতে বেশ কয়েক ঘণ্টা বাদানুবাদের পর বিচারক সাবেক মার্কিন প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সন্তানদের সাক্ষ্য দেওয়ার নির্দেশ দেন।

এই রায়ের পর ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই রায়ের বিরুদ্ধে তিনি অবশ্যই উচ্চতর আদালতে আবেদন জানাবেন বলে বিশেষজ্ঞদের মত।

পারিবারিক ব্যবসার ক্ষেত্রে বারবার তার বিরুদ্ধে এই ধরনের জালিয়াতির অভিযোগ ওঠায় ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে ট্রাম্পের নাম লেখানো মুশকিল হবে বলেই মনে করা হচ্ছে।

ট্রাম্পের আইনজীবী তার মক্কেলদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন, যা বিচারক খারিজ করে দেন। আগামী ২১ দিনের মধ্যে ট্রাম্প-সহ তার সন্তানদের নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের অফিসে গিয়ে সাক্ষ্য দিতে হবে বলে জানানো হয়েছে।

গত ডিসেম্বরে এই জালিয়াতি মামলায় ট্রাম্প ও তার দুই সন্তানকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন জেমস। সেই নির্দেশের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হন ট্রাম্প পরিবার। আবারও আদালত ট্রাম্পদের আর্জি খারিজ করে জেমসের রায়ই বহাল রেখেছ‌েন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status