ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
যুবকের যৌনাঙ্গ কাটায় কারাগারে গৃহবধূ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 8 February, 2022, 6:01 PM

যুবকের যৌনাঙ্গ কাটায় কারাগারে গৃহবধূ

যুবকের যৌনাঙ্গ কাটায় কারাগারে গৃহবধূ

নাটোরের বড়াইগ্রামে এক যুবককে যৌনাঙ্গ কেটে হত্যাচেষ্টা চালানোর অভিযোগে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাকে।

থানা সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। ওই যুবককে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে গ্রেপ্তার ওই নারীর মা জানান, দাম্পত্য কলহের কারণে তার মেয়ে স্বামীর সংসার ছেড়ে তাদের সঙ্গে থাকতেন। এই সুযোগে প্রতিবেশী মাদকাসক্ত ওই যুবক প্রায়ই তার মেয়েকে বিরক্ত করতেন। ঘটনার দিন রাতে ওই যুবক তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। এসময় আত্মরক্ষার্থে তার মেয়ে ছুরি দিয়ে ওই যুবকের যৌনাঙ্গ কেটে দেয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, এ ঘটনায় গতকাল সোমবার মামলা করেন যুবকের বাবা। যেখানে দাবি করা হয়েছে- ওই গৃহবধূই যুবককে ডেকে নেন এবং হত্যার চেষ্টা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status