ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
বিড়াল মারার অভিশাপ থেকে মুক্তি পেতে মেয়রের লবণ বিতরণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 8 February, 2022, 3:28 PM

বিড়াল মারার অভিশাপ থেকে মুক্তি পেতে মেয়রের লবণ বিতরণ

বিড়াল মারার অভিশাপ থেকে মুক্তি পেতে মেয়রের লবণ বিতরণ

জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার মেয়র মো. শহিদুল আলম চৌধুরী গাড়ির চাপায় বিড়াল মেরে অভিশাপ থেকে মুক্ত পেতে অসহায়দের মাঝে লবণ বিতরণ করেছেন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে আক্কেলপুর পৌরসভা কার্যালয়ে এই লবণ বিতরণ করেন পৌর মেয়র।

পৌর মেয়র মো. শহিদুল আলম চৌধুরী বলেন, ‘দু’দিন আগে গাড়ি চালিয়ে আক্কেলপুর থেকে নওগাঁর বদলগাছী যাওয়ার পথে ভান্ডারপুর নামক স্থানে গাড়ির নীচে চাপা পড়ে একটি বিড়াল মারা যায়। নিজের দ্বারা বিড়াল মারা গেলে লবণ দিয়ে বিড়ালকে পুতে রাখতে হয়। যা আমি করতে পারিনি। তাই নিজ কার্যালয়ে গরীবদের মাঝে লবণ বিতরণ করছি।’

পৌর মেয়র আরও বলেন, ‘আমার পিতা মরহুম মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার চৌধুরীও বেঁচে থাকাকালীন একটি বিড়াল মেরে ফেলেছিলেন। সে সময় বাবা বলেছিলেন, কেউ বিড়াল মেরে ফেললে বিড়ালের সম পরিমাণ ওজনের লবণ বিতরণ করতে হয়। লবণ না দিতে পারলে শরীরে জ্বরসহ নানা সমস্যায় পড়তে হয়।’ তাই তিনি নিজেকে অভিশাপ মুক্ত করতে দশজন গরীবদের মাঝে লবণ বিতরণ করেছেন বলে জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status