ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
স্টাইল করে চুল কাটায় মাদ্রাসা শিক্ষার্থীকে ন্যাড়া করে মারধর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 8 February, 2022, 1:01 PM

স্টাইল করে চুল কাটায় মাদ্রাসা শিক্ষার্থীকে ন্যাড়া করে মারধর

স্টাইল করে চুল কাটায় মাদ্রাসা শিক্ষার্থীকে ন্যাড়া করে মারধর

ঝালকাঠিতে ‘স্টাইল’করে চুল কাটায় এক কিশোরের মাথা ন্যাড়া করে মারধরের অভিযোগ উঠেছে । সোমবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নলছিটি উপজেলার বাজারের একটি সেলুনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন কিশোরের বাবা।

অভিযুক্ত ব্যক্তির নাম মো. হায়দার হাওলাদার (৬০)। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তার ভাতিজা। ভুক্তভোগী কিশোরের নাম হৃদয় (১৩)। সে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র। তার বাবা ইজিবাইকচালক।

থানায় দেয়া অভিযোগে বলা হয়, সোমবার সকালে হৃদয় হাওলাদার আমিরাবাদ বাজারের নরসুন্দর অমল শীলের দোকানে চুল ছোট করার জন্য যায়। সেখানে ফ্যাশন করে চুলে দোতালা কাটিং দেয় সে। সেলুনে উপস্থিত মো. হায়দার হাওলাদার চুলের কাটিং দেখে হৃদয়ের উপর ক্ষিপ্ত হয়। পরে সেলুনের চুল ছোট করার যন্ত্র দিয়ে হৃদয়ের মাথা ন্যাড়া করে দেন। হৃদয় এর প্রতিবাদ করলে হায়দার হাওলাদার তাকে মারধর করে বাড়িতে পাঠিয়ে দেয়।

এই বিষয়ে ভুক্তভোগী কিশোরের বাবা বলেন, আমার ছেলের চুলের কাটিং ভালো না লাগলে তিনি আমার কাছে জানাতে পারতেন কিন্তু হায়দার হওলাদার চেয়ারম্যানের প্রভাব দেখিয়ে নিজেই আমার ছেলের মাথা ন্যাড়া করে মারধর করে বাড়িতে পাঠিয়ে দেন। আমি এর বিচার চাই।

অভিযুক্ত হায়দার হাওলাদার বলেন, ওই কিশোর ছেলেটি উগ্র স্টাইলে চুল কাটায় মাথা ন্যাড়া করে দিয়ে একটু শাসন করেছি। ছেলেদের একটু শাসন না করলে ওরা নষ্ট হয়ে যাবে।

মগড় ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক বলেন, এ ঘটনা প্রমানিত হলে সঠিক বিচার করা হবে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ঘটনার তদন্ত করে আইনত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status