ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ জুলাই ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩
যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী অস্ত্রসহ আটক
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি
প্রকাশ: Monday, 7 February, 2022, 3:18 PM

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী অস্ত্রসহ আটক

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী অস্ত্রসহ আটক

যশোরের চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি কামরুল ওরফে খোড়া কামরুলকে অস্ত্রসহ আটক করেছে যশোরের ডিবি পুলিশ।কামরুল যশোর সদর উপজেলার ভাতুরিয়া উত্তরপাড়ার মৃত আব্দুল গফুরের ছেলে।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ  রুপন কুমার সরকার জানান, শনিবার রাতে তারা খরব পান চাঁচড়া এলাকায় এক সন্ত্রাসী অবস্থান করছে। খবর পেয়ে ডিবি পুলিশের এসআই শাহীনূর রহমান, এসআই সামনুর মোল্লা সোহান, এএসআই আশরাফুল ইসলাম, এএসআই নাজমুল ইসলামগণের সমন্বয়ে  একটা চৌকস টিম ওই এলাকায় অভিযান চালায়। রাত ১২ টা ১০ মিনিটে  চাচঁড়া চেকপোস্টের দক্ষিণ পার্শ্বে চাচঁড়া – সাড়াপোল রোডের   মফিজের চায়ের দোকানের সামনে থেকে কামরুলকে আটক করে। পরে তার কাছথেকে দুইটি ওয়ান শুটার গান ও  দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত অস্ত্র-গুলি  ওই এলাকায় বিক্রি করে আসেছিলেন। তার বিরুদ্ধে এরআগেও অস্ত্র মামলা রয়েছে।এ ঘটনায় মামলার পর তাকে আদালতে সোপর্দ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status