ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ জুলাই ২০২৬ ১১ শ্রাবণ ১৪৩৩
বিপিএল শেষ তাসকিনের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 7 February, 2022, 2:11 PM

বিপিএল শেষ তাসকিনের

বিপিএল শেষ তাসকিনের

বিপিএলে বিকেলে মাঠে নামছে খুলনা টাইগার্স ও সিলেট সানরাইজার্স। তবে এর আগেই দুঃসংবাদ সিলেট শিবিরে। ব্যাক ইনজুরির কারণে বিপিএলের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেলেন সিলেট সানরাইজার্সের তারকা পেসার তাসকিন আহমেদ।

ইনজুরির কারণে বিপিএলের গত কয়েক ম্যাচ খেলতে পারেননি তাসকিন। ঢাকা পর্বের যে ম্যাচ হয়েছিল তাতেও দেখা যায়নি তাসকিনকে। আর সে ম্যাচগুলো না খেলার কারণ জানা গেল এখন। মূলত ব্যাক ইনজুরির কারণেই সে ম্যাচগুলোতে দেখা যায়নি তাসকিনকে।

যদিও সিলেটের ফিজিও বলছেন, তার ব্যাক পেইনের অনেকটা উন্নতি হয়েছে। কিন্তু সামনে যেহেতু আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ রয়েছে, তাই দল তাকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছে না। ফলে সিলেটের পরবর্তী টানা তিন ম্যাচ খেলতে পারবেন না তাসকিন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status