মারা গেলেন ক্রিকইনফোর কানাডিয়ান অগ্রদূত ডেভিড লিভারম্যান
ক্রিকেট দুনিয়ার জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো’র অন্যতম শীর্ষস্থানীয় অগ্রদূত কানাডিয়ান অধ্যাপক ডেভিড লিভারম্যান মারা গেছেন। ক্রিকইনফো প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রেখেছিলেন তিনি। কানাডার নিউফাউন্ডল্যান্ডে নিজের বাসায় ৬৬ বছর বয়সে মারা যান এই অধ্যাপক। সময়টিভি অনলাইন
১৯৭৮ সালে তিনি স্কটল্যান্ডের এডিনবার্গ থেকে কানাডায় আসেন। স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে নিউফাউন্ডল্যান্ড বিশ্ববিদ্যালেয় ভূতত্ব বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন।
২০২০ সালে ক্রিকইনফো স্টোরি নামে এক পডকাস্টে তিনি জানান, তিনি ইউনিভার্সিটি লাইব্রেরিতে যেতেন ক্রিকেটের স্কোর জানতে। সেখানে এই খবরটুকু পেতে দেরী হতো ৬ সপ্তাহের বেশি। তাই তিনি যখন কানাডায় এলেন তখন তার কাছএ ইন্টারনেট সহজলভ্য হলে তিনি ভাবলেন এর দ্বারা এমন কিছু করা সম্ভব যাতে দ্রুত খেলার খবর পাওয়া সম্ভব হবে। তিনি ক্রিকেট সম্পর্কে জানতে লাগলেন আর এভাবেই খুঁজে পেলেন ক্রিকইনফোর আইডিয়া।