ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১ আগস্ট ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩
ভালোবাসা দিবসে নাদিয়া
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 7 February, 2022, 1:22 AM

ভালোবাসা দিবসে নাদিয়া

ভালোবাসা দিবসে নাদিয়া

ভালোবাসা দিবসের জন্য নির্মিত হলো ওয়েব ফিকশন ‘বাবার লেখা শেষ চিঠি’। রাকায়েত রাব্বির চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন রুবেল আনুশ। বাবা ও মেয়ের গল্পে নির্মিত ওয়েব ফিকশনটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া। আর বাবার চরিত্রে ছিলেন আশীষ খন্দকার। গল্পে দেখা যাবে, ঘর থেকে একটা মেয়ে পালিয়ে যাবার পর সেই মেয়ের বাবার মানসিক অবস্থা কেমন হয়! সেটা নিয়েই এর গল্প এগিয়ে গেছে।

ময়নমনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লোকেশনে টানা তিনদিন চিত্রধারণ শেষে এ নির্মাণ এখন সম্পাদনার টেবিলে। নাদিয়া বলেন, ভালোবাসার অন্যরকম একটি গল্প এটি। কাজ করে দারুণ লেগেছে।

আশা করি দর্শকদের এটি ভালো লাগবে। গল্পের নেপথ্য কণ্ঠ দিয়েছেন মাহবুবুর রহমান টুনু। চিত্রগ্রহণ করেছেন মহি শান্ত, সম্পাদনা করেছেন শরিফ চৌধুরী। আবহ সংগীত সাজিয়েছেন সোহেল রাজ। গল্পে অন্যান্য দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু ও মোহাম্মদ সালমান। ১৪ই ফেব্রুয়ারি লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ওয়েব ফিকশনটি।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status