ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
বেজোসের ৪৩০ মিলিয়নের জাহাজকে পথ দিতে ভাঙা হচ্ছে ঐতিহাসিক সেতু!
অনলাইন ডেস্ক
প্রকাশ: Friday, 4 February, 2022, 9:19 PM

বেজোসের ৪৩০ মিলিয়নের জাহাজকে পথ দিতে ভাঙা হচ্ছে ঐতিহাসিক সেতু!

বেজোসের ৪৩০ মিলিয়নের জাহাজকে পথ দিতে ভাঙা হচ্ছে ঐতিহাসিক সেতু!

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মার্কিন উদ্যোক্তা ও অ্যামাজনের মালিক জেফ বেজোসের বিশাল জাহাজটি সেতুর নিচ দিয়ে যেতে পারছে না। এ কারণে ভাঙা হবে নেদারল্যান্ডসের একটি ঐতিহাসিক সেতু।

বুধবার এ কথা জানিয়েছে নেদারল্যান্ডসের বন্দর শহর রটারডামের কর্তৃপক্ষ।
কোনিংশেভেন নামে ওই ঐতিহাসিক সেতু রটারডামের অন্যতম আকর্ষণ। ১৮৭৮ সালে এটি নির্মাণ করা হয়েছিল। ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে নাৎসিদের বোমার আঘাতে এটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপরে আবার এটি পুনর্নির্মিত হয়েছিল।

জেফ বেজোসের ৪৩০ মিলিয়ন ইউরোর জাহাজটি রটারডামের কাছে আলব্লাসারডামের শিপইয়ার্ডে তৈরি করা হয়েছে। কিন্তু ব্রিজের কারণে জাহাজটি বের করে সমুদ্রে আনা যাচ্ছে না। তাই নির্মাণকারীরা স্থানীয় কাউন্সিলকে সেতুর কেন্দ্রীয় অংশটি সাময়িকভাবে সরিয়ে দিতে বলেছে। তবে বেজোসের জাহাজ বেরিয়ে গেলে সেটি আবার পুনর্নিমাণ করা হবে।

২০১৭ সালেই প্রচুর টাকা খরচ করে ব্রিজের সংস্কার করা হয়। স্থানীয়দের কাছে ব্রিজটি ‘ডি হেফ’ নামে পরিচিত। সংস্কারের মাত্র পাঁচ বছর যেতে না যেতেই সেই ব্রিজ আবার ভাঙা হবে শুনে অসন্তুষ্ট  রটারডামবাসীরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status