ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
ডেটিংয়ে ডেকে প্রেমিকের ৮ লাখ টাকা ছিনতাই করল প্রেমিকা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 25 January, 2022, 11:34 AM
সর্বশেষ আপডেট: Tuesday, 25 January, 2022, 11:36 AM

ডেটিংয়ে ডেকে প্রেমিকের ৮ লাখ টাকা ছিনতাই করল প্রেমিকা!

ডেটিংয়ে ডেকে প্রেমিকের ৮ লাখ টাকা ছিনতাই করল প্রেমিকা!

সময়ের সাথে সাথে সবকিছুর পরিবর্তন হচ্ছে। আগে মানুষ দেখা একে অপরের সাথে দেখা করত, কথা বলত। কথা বলার সময় আমাদের মনে আসা নানান অনুভূতি উল্টোদিকের মানুষটির সাথে শেয়ার করা হতো, ফলে সম্পর্কে মুখোমুখি হয়ে ব্যাপারটা অনেকদূর এগোত। কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে গিয়েছে।

এখন বিভিন্ন ডেটিং সাইটের দৌলতে লোকেরা প্রথমে একে অপরকে অনলাইনে চেনার চেষ্টা করে, তারপরে কথাবার্তা পছন্দ হলে আসে দেখা করার প্রক্রিয়া। কিন্তু এর ফলে আজকাল শুরু হয় প্রতারণা ও প্রতারণার ফাঁদ পাতা।

ভারতীয় গণমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তির সাথে অনলাইন ডেটিংয়ে এই রকমই এক ধরনের প্রতারণার খবর ভাইরাল হয়েছে। একটি অনলাইন ডেটিং সাইটে সারা স্ট্যানফোর্ড নামের এক মহিলার সাথে ওই ব্যক্তি দেখা করেছিলেন। কিন্তু মহিলাটি দেখা করার নামে ওই ব্যক্তির কাছ থেকে তার সর্বস্ব ছিনিয়ে নেন। শুধু তাই নয়, ব্যক্তি প্রতিবাদ করলে তাকে ছুরি তুলে হত্যার হুমকিও দেন ওই মহিলা। অস্ট্রেলিয়ার জিলং অ্যাডভার্টাইজারের রিপোর্ট অনুসারে, এই ঘটনাটি গত ২৭ সেপ্টেম্বর ২০১৯ সালে ঘটে।

২৩ বছর বয়সী সারা, বর্তমানে এক সন্তানের জননী, তিনি অনলাইনে এক ব্যক্তির সাথে দেখা করেছিলেন। কথোপকথনের পর তারা দু’জনেই দেখা করার সিদ্ধান্ত নেন। সারার বাড়িতেই তাদের দু’জনের দেখা হওয়ার কথা ছিল। সারা ওই লোকটিকে আসার সময় একটি ওষুধ নিয়ে আসতে বলেছিলেন। কিন্তু কোনো কারণবশত ওই ব্যক্তি ওষুধ আনতে ভুলে যান।

এর পরই হঠাৎ সারা ছুরি নিয়ে এসে ওই ব্যক্তিকে হত্যার হুমকি দিতে থাকেন। এ সময় সারা ওই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে আট লাখ টাকা নিজের কাছে ট্রান্সফার করার চেষ্টা করেন এবং প্রতি মাসে ওই ব্যক্তিকে টাকা ট্রান্সফার করার নির্দেশ দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status