ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
বিয়ের পর মেয়েরা মোটা হয় যে কারণে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 24 December, 2021, 9:06 PM
সর্বশেষ আপডেট: Saturday, 25 December, 2021, 1:44 PM

বিয়ের পর মেয়েরা মোটা হয় যে কারণে

বিয়ের পর মেয়েরা মোটা হয় যে কারণে

বিয়ের পর স্বাভাবিকভাবে মানুষ মোটা হয়ে যায়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। মূলত এই তথ্যটি কিন্তু মোটেও অনুমানভিত্তিক নয়, গবেষণা করেই পাওয়া তথ্য। অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিশেষজ্ঞেরা ৩৫০ জন কনের ওপর গবেষণা করে বের করেন এই তথ্য।


যখানে দেখা যায়, বিয়ের পর প্রথম ছয় মাসে কনেরা প্রায় পাঁচ পাউন্ডের মতো ওজন বাড়িয়ে ফেলেন। পর্যবেক্ষণ করে দেখা যায়, যারা বিয়ের সময়ে সুন্দর দেখাতে নিজের ওজন অনেক দ্রুত কমিয়ে ফেলেন, বিয়ের পর তাদের ওজন দ্রুত বেড়ে যায়।

তবে মেয়েরা চায় বিয়ের সময়ে তাদের দেখতে ছিপছিপে এবং কমবয়সী লাগুক। এ কারণে তারা বিয়ের কয়েক মাস আগে থেকেই কঠোর ডায়েটে চলে যান। এমনকি পরিবারের লোকজনও তাদেরকে বলেন ওজন কমাতে। বিয়ের আগে এভাবে খাওয়া-দাওয়া কমিয়ে দেয়ার ফলে বিয়ের পর যখন তারা আবার অনিয়ন্ত্রিত খাদ্যভ্যাসে চলে যান, তখন প্রথম ছয় মাসের মাঝেই ওজন বেড়ে যায় দ্রুত।

বিয়ের পর দম্পতিরা অবিবাহিতদের তুলনায় স্বাস্থ্যকর খাবার খেয়ে থাকেন। কিন্তু সেইসময় কায়িক পরিশ্রমের মাত্রা তুলনামূলকভাবে অনেকটা কমে যায়। ফলে অর্জিত শক্তি খরচ হওয়ার জায়গা পায় না। সেই শক্তি সঞ্চিত হতে থাকে শরীরের মধ্যেই। যার জেরে শরীরে বাড়তে থাকে মেদ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status