ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বখ্যাত তারকাদের সারিতে এবার দেশের ‘বাঁধন’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 24 December, 2021, 2:52 PM

বিশ্বখ্যাত তারকাদের সারিতে এবার দেশের ‘বাঁধন’

বিশ্বখ্যাত তারকাদের সারিতে এবার দেশের ‘বাঁধন’

২০২১ সালে অভিনয়ের মাধ্যমে যারা বিশ্বজুড়ে সাড়া ফেলেছেন তাদের একটি তালিকা প্রকাশ করেছে ভারতের বিনোদনভিত্তিক ওয়েবসাইট ফিল্মিসিল্মি ডটকম (https://filmeshilmy.com)। সেখানে অভিনয়শিল্পীদের উল্লেখ করা হয়েছে ‘গেম চেঞ্জিং’ তারকা হিসেবে। অনুজ রাদিয়ার করা সেই তালিকায় রয়েছেন হলিউডের এমা স্টোন, লেডি গাগা; বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের মতো তারকারা। আছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরি হক বাঁধনও।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘গেম চেঞ্জিং’ মানে বোঝানো হয়েছে পারফরম্যান্সকে, যা কি-না অভিনয়শিল্পীর ফিল্মগ্রাফিকে এগিয়ে নিয়ে গেছে। এমন ৩৯ জনের নাম প্রকাশ করেছে তারা।

এ তালিকায় আরও রয়েছেন হলিউডের রিজ আহমেদ, দেব প্যাটেল, ক্রিস্টেন স্টুয়ার্ট, জেনিফার হাডসন, অ্যান্ড্রু গারফিল্ডসহ আরও অনেকে। আর বলিউডের কৃতি শ্যানন, কার্তিক আরিয়ান, পরিণীতি চোপড়া, মহিন রাইনাদের মতো তারকারা।

প্রতিবেদনে বাঁধন সম্পর্কে বলা হয়েছে, বাঁধন একজন ডেনটিস্ট, পাশাপাশি অভিনয় করেন। তিনি বাংলাদেশের গ্ল্যামারাস তারকা এবং অনেক দিন ধরেই মিডিয়াতে কাজ করেছেন।

সেখানে আরও উল্লেখ করা হয়েছে, এ বছরটি তার (বাঁধন) অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’ একটি গেম চেঞ্জার সিনেমা। এটি প্রথম বাংলাদেশি সিনেমা, যা কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। সিনেমাটি অফিসিয়ালি অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগেও জমা দেওয়া হয়েছে। এমন পারফরম্যান্সের পরে তিনি বলিউডের ভিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ সিনেমায় অভিনয় করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status