ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
মমেক হাসপাতালে করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 22 October, 2021, 11:38 AM

মমেক হাসপাতালে করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু

মমেক হাসপাতালে করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

শুক্রবার (২২ অক্টোবর) সকালে মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, চলতি অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৮৫ জনের মৃত্যু হয়েছে। গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১০২৬ জন মারা গেছেন।

মৃত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নজরুল (৪০), নান্দাইল উপজেলার রাশিদা বেগম (৫৫), শেরপুরের নালিতাবাড়ী উপজেলার হাজী আনোয়ার উল্লাহ (৯০) ও জামালপুর সদরের শহীদুর রহমান (৭০)।

ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৮ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৪৬ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ৩ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ১৭ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১১৩টি নমুনা পরীক্ষায় ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ৬৬ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৬৯ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৪৫০ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status