ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপের ফাইনালে ভারত-পাকিস্তাকে চান সেই বশির চাচা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 22 October, 2021, 11:23 AM

বিশ্বকাপের ফাইনালে ভারত-পাকিস্তাকে চান সেই বশির চাচা

বিশ্বকাপের ফাইনালে ভারত-পাকিস্তাকে চান সেই বশির চাচা

আসলে তিনি পাকিস্তানি। যাকে ভারত-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে সব সময় দেখা যায়, যিনি পাকিস্তানি হয়েও ধোনির অসম্ভব ভক্ত। এত বড় ভক্ত যে, ধোনির অবসরের পর ক্রিকেট খেলা দেখা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। বিখ্যাত সেই 'বশির চাচা' মাঠে ফিরেছেন। কারণ ভারতীয় দলের সঙ্গে ফের জুড়ে গেছে মহেন্দ্র সিং ধোনির নাম। তাই ফের ছুটে এসেছেন সুদূর মার্কিন মুলুক থেকে। আগের মতোই ভারত এবং পাকিস্তানের জার্সি একসঙ্গে পরে।

তার পোশাকের ৫০ শতাংশ জুড়ে রয়েছে ভারতের জার্সি, বাকি ৫০ শতাংশ পাকিস্তানের জার্সি। মাস্কও নাকি সেভাবেই বানানো হয়েছে। আসলে তিনি জন্মসূত্রে পাকিস্তানি হলেও মনেপ্রাণে ভারতীয় দলের সমর্থক। তার চেয়েও বড় ধোনির সমর্থক। স্বাভাবিকভাবেই বশির চাচার মনে হচ্ছে মেন্টর ধোনিই ভারতের সবচেয়ে বড় শক্তি। ধোনি পর্দার আড়াল থেকে জিতিয়ে দেবেন ভারতকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status