ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
ভাইরাল হওয়া সাদিদের দায়িত্ব নিলেন জেলা প্রশাসক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 22 October, 2021, 11:05 AM

ভাইরাল হওয়া সাদিদের দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

ভাইরাল হওয়া সাদিদের দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তোলপাড় করে ফেলেছেন বরিশালের ৬ বছরের আছাদুজ্জামান সাদিদ। বল হাতে আফগান স্পিনার রশিদ খানের মতো ঘূর্ণি বল করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে ছোট্ট এই শিশু। তার বোলিং করার সেই ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার করেন লিটল মাস্টার হিসেবে খ্যাত ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। শুধু টেন্ডুলকারই নন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নরও তার এই বোলিং দেখে মুগ্ধ।

গত বৃহস্পতিবার (১৪ অক্টোবর) শচীন ভিডিওটির ক্যাপশনে লেখেন, 'ওয়াও! এই ভিডিওটি এক বন্ধুর মাধ্যমে পেয়েছি। এটা চমৎকার। এই খেলাটার প্রতি এই ছোট ছেলের ভালোবাসা ও প্যাশন সুস্পষ্ট।' শচীনের সেই পোস্টে মানুষ বন্যা বইয়ে দিচ্ছেন সাদিদের প্রতি শুভকামনায়।

বরিশালের এই আলোচিত খুদে ক্রিকেটার সাদিদের দায়িত্ব নিলেন জেলা প্রশাসক। বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে বরিশালের জেলা প্রশাসক তার সরকারি বাসভবনে আসাদুজ্জামান সাদিদকে তার অভিভাবকসহ আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করেন। এ সময় জেলা প্রশাসক ছোট্ট সাদিদের সার্বিক দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন।

জেলা প্রশাসক বলেন, ‌'সাদিদ বরিশালের গর্ব। এত ছোট বয়সে সে বিস্ময়কর বালক হয়ে নিজের প্রতিভা প্রকাশ করেছে, যা বিশ্বের বড় বড় খেলোয়াড়দের মন কেড়েছে। আমাদের উচিত সাদিদের দেখভাল করা, যাতে ওর হাতের জাদু বিকশিত হতে পারে।‌ তার খেলার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ এবং প্রতিভা ধরে রাখতে সব ধরনের সহায়তা করব।‌'

এ সময় উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক আলমগীর খান আলো, সাদিদের মামা সিরাজুল ইসলামসহ আরও অনেকে।

উল্লেখ্য, সাদিদ এর বাবা বেঁচে নেই। তার মা গৃহিণী। নানাবাড়িতেই থাকে সাদিদ। তার মামা সিরাজুল ইসলাম ক্রিকেটের প্রতি আগ্রহ দেখে তাকে নিয়ে প্রতিদিন অনুশীলন করেন। ভাগনের বোলিংয়ের ভিডিও তিনিই ফেসবুকে আপলোড দেন।

তিন বছর বয়সেই ক্রিকেটে হাতেখড়ি সাদিদের। ক্রিকেটের সঙ্গে সখ্য শুরুতে ব্যাটিং দিয়ে হলেও এখন বোলিংয়েও মুগ্ধতা ছড়াচ্ছে সাদিদ।

এ বছর স্থানীয় মহাবাজ এলাকার উলালঘনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছে সাদিদ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status