ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ঢাবির গ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 22 October, 2021, 10:48 AM

ঢাবির গ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

ঢাবির গ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার৷ এই ইউনিটে এবার ১ হাজার ২৫০ আসনের বিপরীতে ২৭ হাজার ৩৭৪ জন লড়ছেন৷ সেই হিসেবে প্রতি আসনের জন্য লড়ছেন ২২ জন৷ আজ বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে গ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে এবার মোট ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা হচ্ছে৷ সেখানে মূল পরীক্ষায় (বহুনির্বাচনী ও লিখিত) ১০০ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ১০ করে মোট ২০ নম্বর থাকছে৷ মূল পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত অংশ থাকবে৷ উভয় অংশের উত্তর করার জন্য ৪৫ মিনিট করে সময় পাবেন শিক্ষার্থীরা৷

ঢাকা বিভাগের ভর্তি পরীক্ষার কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস৷ আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৭ হাজার ১৩৭ জন পরীক্ষা দেবেন ৷ এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এক হাজার ৮১৯ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে তিন হাজার ৫৫৯ জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) কেন্দ্রে ৯৯৫ জন, খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এক হাজার ৬০৬ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট) কেন্দ্রে ৪২৬ জন, বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪৭০ জন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর) কেন্দ্রে এক হাজার ৩৬২ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী পরীক্ষা দেবেন ৷

এর আগে গত ১, ২ ও ৯ অক্টোবর আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিট, কলা অনুষদভুক্ত খ ইউনিট ও চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের (সাধারণ জ্ঞান) ভর্তি পরীক্ষা হয়৷ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে এবার কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি ৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫টি ইউনিটে (ক, খ, গ, ঘ ও চ) সাত হাজার ১৪৮টি আসনের বিপরীতে এবার মোট আবেদন করেছেন ৩ লাখ ২৪ হাজার ৩৪০ জন৷ সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৪৫ জন৷ আগামীকাল শনিবার আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা ৷

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status