ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
রোহিঙ্গা ক্যাম্পে ২ গ্রুপের মধ্যে গোলাগুলিতে নিহত ৪
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 22 October, 2021, 9:52 AM

রোহিঙ্গা ক্যাম্পে ২ গ্রুপের মধ্যে গোলাগুলিতে নিহত ৪

রোহিঙ্গা ক্যাম্পে ২ গ্রুপের মধ্যে গোলাগুলিতে নিহত ৪

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষে চার রোহিঙ্গা নিহত হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্ততপক্ষে ৭জন।

শুক্রবার ভোরে উখিয়ার ১৮নং ক্যাম্পে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় অস্ত্রসহ মুজিবুর রহমান নামে একজনকে আটক করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান।

তিনি বলেন, কী কারণে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়েছে তা এখনও স্পষ্ট নয়। অস্ত্রসহ একজনকে আমরা আটক করেছি।

চারজন নিহত হয়েছেন। আরও ৭ জনকে আহত অবস্থায় এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status