ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
একজন দুজন নয় সারা বিশ্বে আছে ৬ নকল ঐশ্বর্য রায়, দেখে ধরা মুশকিল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 October, 2021, 8:49 PM

একজন দুজন নয় সারা বিশ্বে আছে ৬ নকল ঐশ্বর্য রায়, দেখে ধরা মুশকিল

একজন দুজন নয় সারা বিশ্বে আছে ৬ নকল ঐশ্বর্য রায়, দেখে ধরা মুশকিল

রাস্তাঘাটে কিংবা ভিড়বহুল এলাকায় কখনো কি কোনও অচেনা ব্যক্তিকে দূর থেকে দেখে নিজের পরিচিতজন ভেবে ভুল করেছেন? যদি করে থাকেন তাহলে জেনে রা খু’ন এই ভুল শুধু একা আপনার ক্ষেত্রেই নয়, আকছার এমনটা ঘটে চলেছে।

জানেন কি, এই পৃথিবীতে একই রকমের দেখতে অন্ততপক্ষে ৭ জন মানুষ ‘হতে পারে? যাদের মুখের গড়ন, চেহারার এমনকি স্বভাবের মধ্যেও প্রচুর মিল থাকে। বলিউড অভিনেত্রী

ঐশ্বর্য রাইয়ের তো ৬ জন ডুপ্লিকেট রয়েছেন এই সম্পূর্ণ বিশ্বে! চিনে নিন তাদের।আমনা ইমরান: এই পাকি’স্তানি সুন্দরী হঠাৎ করেই ইনস্টাগ্রামে রীতিমতো জনপ্রিয় হয়ে ওঠেন।

আর হবেন নাই বা কেন? রাই সুন্দরীর স’ঙ্গে তার মুখের হুবহু মিল রয়েছে। দুজন মানুষের মধ্যে এমন মিল দেখে স্তম্ভিত নেটদুনিয়া। তার ছবি এবং ইনস্টাগ্রাম ভিডিও দেখে বোঝার উপায় নেই যে আদতে তিনি ঐশ্বর্য না তার ডুপ্লিকেট।

আমনা পাকি’স্তানের একজন বিশিষ্ট চিকিৎসক। তার বাবা পাকি’স্তানি, মা আফগান। তবে তার পূর্বপুরুষেরা একসময় ভারতেই থাকতেন বলে তিনি জানিয়েছিলেন।

অমুজ অমতা : এই সুন্দরী ঐশ্বর্য রাইয়ের অ’ভিনীত তামিল ছবি ‘কান্দুকোদাইন কান্দুকোদাইনে’র একটি দৃশ্য রিক্রিয়েট করেছিলেন। সেই দৃশ্যটি তিনি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার পর থেকেই তাকে নিয়ে নেট মাধ্যমে শোরগোল পড়ে যায়।

বর্তমানে তিনি একজন সোশ্যাল মিডিয়া স্টার হয়ে উঠেছেন।মাহলাঘা জাবেরি : ইনি একজন ইরানি মডেল। তার ধূসর রঙের চোখ, পাতলা ঠোঁট দেখি অনেকেই একনজরে তাকে ঐশ্বর্য বলে ভুল করেন।

২০১৯ সালে প্রথমবার ভারতে এসেছিলেন তিনি। ইরানীয় মডেলের মুখের সঙ্গে ঐশ্বর্য রায়ের মুখের আদল খুঁজে পেয়ে ভারতীয়রাও এখন ইনস্টাগ্রামে তার অনুগামী হয়ে উঠেছেন।

মানসী নায়েক : মানসী পেশায় একজন মা’রাঠি নায়িকা। তার চেহারার স’ঙ্গেও ঐশ্বর্য রাইয়ের চেহারার অদ্ভুত মিল রয়েছে। যার দরুন তার অনুরাগীরা অনেক সময় তার চেহারার স’ঙ্গে ঐশ্বর্যের চেহারার তুলনা করেন।

মানসী নিজেও ঐশ্বর্য্যের বিভিন্ন লুক ক্রিয়েট করেন। ঐশ্বর্য অ’ভিনীত ‘যোধা আকবর’ ছবি থেকে ঐশ্বর্য্যের একটি লুক ক্রিয়েট করেছিলেন তিনি। যা দেখে অনেকেই তার প্রশংসা করেছিলেন।

স্নেহা উল্লাল: ইনি একজন বলিউড সুন্দরী। সালমান খানের হাত ধরে বলিউডে ডেবিউ করেছিলেন তিনি। তার চেহারা দেখে অনেকেই স্তম্ভিত হয়ে গিয়েছিলেন।

২০০৫ সালে সালমান অ’ভিনীত ‘লাকি’ ছবিতে তিনি অ’ভিনয় করেছিলেন। তবে বলিউডে কেরিয়ার গড়ে তুলতে পারেননি তিনি। ঐশ্বর্যের মতো চেহারা তার জন্য অ’ভিশাপ হয়ে দাঁড়িয়েছিল।

আশিতা রাঠোর: ইন্দোরের বাসিন্দা আশিতা রাঠোরও রয়েছেন এই তালিকায়। সোশ্যাল মিডিয়ায় তিনি বরাবর বেশ একটিভ থাকেন। ঐশ্বর্যের মতো চেহারা হওয়াতে তার ফ্যান ফলোয়ার্সের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status