ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
‘বাবুল-রিনা ফাউন্ডেশন সেরা শিল্পী’ পুরষ্কার ২২ অক্টোবর
মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ
প্রকাশ: Thursday, 21 October, 2021, 7:03 PM

‘বাবুল-রিনা ফাউন্ডেশন সেরা শিল্পী’ পুরষ্কার ২২ অক্টোবর

‘বাবুল-রিনা ফাউন্ডেশন সেরা শিল্পী’ পুরষ্কার ২২ অক্টোবর

সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন বাবুল-রিনা ফাউন্ডেশন সেরা শিল্পী ২০২১’ প্রতিযোগিতার সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২২ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে। প্রধান ও বিশেষ অতিথিসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগী, প্রান্ত বিচারক, সমন্বয়ক, রেকর্ড কিপার, উপস্থাপক, স্কাউট, তবলা তীর্থ সংগঠনসহ সংশ্লিষ্ট বিষয়ে ১৪৮টি পুরস্কার দেয়া হবে। অনুষ্ঠানে অতিথি শিল্পী, কলাকুশলী, তবলা লহরা, নৃত্য, আবৃত্তি, কৌতুক ইত্যাদি আয়োজন রয়েছে।


পরিকল্পনা মন্ত্রনালয়ের উপ-সচিব পরিমল বসু প্রধান অতিথি থাকবেন। শিবালয় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান, ইউএনও জেসমিন সুলতানা, ওসি মোহাম্মদ ফিরোজ কবির, লিংক ইন্টারন্যাশনাল লিমিটেড এমডি মোবারক হোসেন পান্নু খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মৃদুল কুমার আচার্য, বাংলাদেশ হেলথ এসিসটেন্ট এসোসিয়েশন সিনিয়র সহ-সভাপতি আবুল ওয়ারেশ পাশা পলাশ বিশেষ অতিথি থাকবেন। ফাউন্ডেশন চেয়ারম্যান সাংবাদিক বাবুল আকতার মঞ্জুর সভাপতিত্ব করবেন।


সংগীত, নৃত্য ও আবৃত্তি নিয়ে ১০টি বিষয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় এ জেলার অংশগ্রহণকারী নির্ধারিত প্রতিযোগিদের মাঝে পুরষ্কার তুলে দেয়া হবে। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানেও থাকবে আকর্ষনীয় সংগীত, নৃত্য, তবলা লহরাসহ বিভিন্ন আয়োজন। শিবালয় উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল সাড়ে ৯টায় পুরস্কার বিতরণ শুরু হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status