|
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী জাতির শত্রু : প্রাণিসম্পদ মন্ত্রী
নতুন সময় প্রিতিবেদক, ঢাকা
|
![]() সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী জাতির শত্রু : প্রাণিসম্পদ মন্ত্রী এ সময় তিনি বলেন, "স্বাধীনতাবিরোধী প্রতিক্রিয়াশীল একটি চক্র, যারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে না, বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করে না। সে চক্রটি আবার সক্রিয় হয়ে উঠেছে। এই চক্র আমাদের সৌভ্রাতৃত্বের বন্ধন, আমাদের উন্নয়নের ধারাবাহিকতা, আমাদের শান্তিপূর্ণ সহাবস্থান যাতে কোনভাবে নষ্ট করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে"। মন্ত্রী আরো যোগ করেন, "কোন ব্যক্তি বিশেষের স্বার্থে সারা বাংলাদেশের উন্নয়ন এবং আমাদের হাজার বছরের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের সৌভ্রাতৃত্ব বিনাশ করতে দেয়া যাবে না। যারাই এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একজনের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সবার কাছে এটা একটা বার্তা পৌঁছে দেবে। এ জাতীয় ঘটনা ঘটিয়ে দেশের পরিবেশ নষ্ট করতে চাইলে বর্তমান সরকার কোনভাবেই তাদের ছাড় দেবে না"। শ ম রেজাউল করিম আরো বলেন, "১৯৭১ সালে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে যে জঘন্য কাজ করা হয়েছিল, সেটা ছিল ইসলাম পরিপন্থী এবং কোরআন-হাদিস পরিপন্থী। নতুন করে সেটা আমরা করতে দেবো না"। তিনি আরো বলেন, "মেধার চর্চায় দাবা ক্রীড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে জ্ঞানের উৎকর্ষ সাধিত হয়, কৌশল ও বুদ্ধিমত্তার চর্চা হয়, যেটা না হলে আমার নির্জিব অবস্থায় থাকি। পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, পিরোজপুর জেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ণ রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
