|
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী মানবতার শত্রু: শ ম রেজাউল
নতুন সময় প্রতিবেদক
|
![]() সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী মানবতার শত্রু: শ ম রেজাউল বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত জেলা দাবা লিগের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সচিবালয়ের নিজ দপ্তর কক্ষ থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এসব কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। সম্পর্কিত খবর তিনি বলেন, স্বাধীনতাবিরোধী প্রতিক্রিয়াশীল একটি চক্র, যারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে না, বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করে না। সে চক্রটি আবার সক্রিয় হয়ে উঠেছে। এ চক্র আমাদের সৌভ্রাতৃত্বের বন্ধন, উন্নয়নের ধারাবাহিকতা, শান্তিপূর্ণ সহাবস্থান যাতে কোনোভাবে নষ্ট করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে। শ ম রেজাউল করিম বলেন, কোনো ব্যক্তি বিশেষ স্বার্থে দেশের উন্নয়ন এবং হাজার বছরের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের সৌভ্রাতৃত্ব বিনাশ করতে দেওয়া যাবে না। যারাই এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একজনের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সবার কাছে এটা একটা বার্তা পৌঁছে দেবে। এ জাতীয় ঘটনা ঘটিয়ে দেশের পরিবেশ নষ্ট করতে চাইলে বর্তমান সরকার কোনোভাবেই তাদের ছাড় দেবে না। তিনি বলেন, ১৯৭১ সালে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে যে জঘন্য কাজ করা হয়েছিল, সেটা ছিল ইসলাম পরিপন্থি এবং কোরআন-হাদিস পরিপন্থি। আমরা নতুন করে সেটা আর করতে দেবো না। মৎস্য ও প্রাণিসম্পদ বলেন, মেধার চর্চায় দাবা খেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে জ্ঞানের উৎকর্ষ সাধিত হয়, কৌশল ও বুদ্ধিমত্তার চর্চা হয়, যেটা না হলে আমার নির্জীব অবস্থায় থাকি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
